সোমবার১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি

সোমবার১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
সর্বশেষ

‘আমাদের মূল লক্ষ্য অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুন ২০২৬ | ১১:৪৫ পূর্বাহ্ণ

‘আমাদের মূল লক্ষ্য অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো’

ছবি : সংগৃহীত

তরুণ প্রজন্মের মানসিক স্বাস্থ্য সচেতনতা এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে একটি বড় পদক্ষেপ নিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। চালু করেছেন অলাভজনক দাতব্য সংস্থা, যার নাম দেওয়া হয়েছে ‘ব্রাইটার ডেজ অ্যাহেড’।

সংবাদমাধ্যম ডেডলাইন জানিয়েছে, বিশ্বজুড়ে তরুণদের মাঝে বাড়তে থাকা বিষণ্নতা, উৎকণ্ঠা, একাকীত্ব এবং বিভিন্ন মানসিক সমস্যা দূর করাই এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য।

এই সংস্থার মাধ্যমে আরিয়ানা বিভিন্ন লাইসেন্সপ্রাপ্ত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, কাউন্সিলর এবং থেরাপিস্টদের একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করছেন। তাঁরা তরুণদের বিনামূল্যে বা স্বল্পমূল্যে থেরাপি, মানসিক ও সামাজিক কাউন্সেলিং এবং জরুরি মানসিক স্বাস্থ্য সহায়তা দেবেন।

এক বিবৃতিতে আরিয়ানা গ্রান্ডে বলেন, ‘অবশেষে ব্রাইটার ডেজ অ্যাহেড ফাউন্ডেশনের ঘোষণা দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমাদের মূল লক্ষ্য হলো সংকটে থাকা অসহায় বন্ধুদের পাশে দাঁড়ানো, তাদের সুরক্ষা দেওয়া এবং প্রয়োজনীয় সম্পদ ও সহায়তা পৌঁছে দেওয়া।’

মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করার পেছনে আরিয়ানার নিজের একটি বড় ব্যক্তিগত তাগিদ রয়েছে। ২০১৭ সালে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে তাঁর কনসার্টে ঘটে যাওয়া ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তিনি দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগেছেন। নিজের সেই কঠিন সময়ের অভিজ্ঞতা থেকেই তিনি বুঝতে পেরেছেন, সঠিক মানসিক সহায়তা পাওয়াটা কতটা জরুরি। আর সেই দায়বদ্ধতা থেকেই এই ব্রাইটার ডেজ অ্যাহেড ফাউন্ডেশনের জন্ম।

জানা গেছে, এই ফাউন্ডেশনের প্রাথমিক তহবিলের একটি বড় অংশ আরিয়ানা তাঁর নিজস্ব সম্পদ এবং তাঁর জনপ্রিয় বিউটি ব্র্যান্ড আর.ই.এম বিউটির লভ্যাংশ থেকে অনুদান হিসেবে দিচ্ছেন। এ ছাড়াও তাঁর পরবর্তী মিউজিক ট্যুর থেকে একটি নির্দিষ্ট অংশ নিয়মিত এই ফাউন্ডেশনে জমা হবে। পর্যায়ক্রমে বিশ্বব্যাপী সংস্থাটির কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা আরিয়ানার।

Facebook Comments Box

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

আর্কাইভ ক্যালেণ্ডার

সোমমঙ্গলবুধবৃহশুক্রশনিরবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০ 

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com