সর্বশেষ
মহাকাশে অস্ত্র মোতায়েনের কথা প্রথমবার স্বীকার যুক্তরাষ্ট্রের সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়ায় স্পিডবোট-বাল্কহেডের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান শহীদ দুই সেনা সদস্যের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা ময়মনসিংহ মেডিক্যালে অগ্নিকাণ্ড: তদন্তে ৫ সদস্যের কমিটি ৮৭ বছর পর রিভার প্লেটের রেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর এমির লাল গালিচায় সেলেনার রাজকীয় ঝলক, আড়ালে বিদায়ের সুর যুক্তরাষ্ট্রের সমালোচনা করে দুঃখ প্রকাশ ফ্রান্সের, রাষ্ট্রদূত নিয়োগে মিলতে পারে ছাড় ২০২৬ সালে নতুন ইউটিউব চ্যানেল খুলে আয় করতে যা জানা জরুরি

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ জুন ২০২৬ | ৯:২৪ এএম

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরকে হারাল আইভরি কোস্ট

ছবি : সংগৃহীত

শেষ মুহূর্তের গোলে ইকুয়েডরের হারাল আইভরিকোস্ট। ম্যাচের ৯০ মিনিটে গোলটি করেছেন আমাদ দিয়ালো। এর আগে ম্যাচে ২২ মিনিট ও ২৮ মিনিটে দুবার আইভরিকোস্টের পোস্টে বল মেরেছে ইকুয়েডর। আইভরিকোস্ট গোল করার মতো ভালো সুযোগ তৈরি করতে পারেনি। দুই দলই বক্সে ঢুকে শট নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু গোল হয়নি।

দীর্ঘ এক যুগ পর বিশ্বকাপের মঞ্চে ফিরেছে আইভরি কোস্ট। সোমবার ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘ই’-তে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আমেরিকার গতিশীল দল ইকুয়েডর। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় ভোর ৫টায়।

এই গ্রুপে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ফেভারিট হিসেবে থাকায়, নকআউট পর্বের টিকিট পেতে নিজেদের প্রথম ম্যাচই দুই দলের জন্যই কার্যত বড় লড়াইয়ের উপলক্ষে পরিণত হয়েছে।

২০০৬, ২০১০ এবং ২০১৪— ইতোপূর্বে ৩ বার বিশ্বকাপ খেলেও প্রতিবার গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া আইভরিয়ানদের লক্ষ্য এবার যে কোনো মূল্যে ইতিহাস গড়ে নকআউটে যাওয়া।

অপরদিকে, ইকুয়েডর তাদের ৫ম বিশ্বকাপ খেলতে এসেছে। ২০০৬ সালে কেবল একবারই তারা শেষ ষোলোতে উঠেছিল, যেখানে ডেভিড বেকহ্যামের ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নিতে হয়েছিল তাদের। এবারের বিশ্বকাপে আসার পথটাও তাদের ছিল দুর্দান্ত। দক্ষিণ আমেরিকার বাছাইপর্বে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ঠিক পেছনে থেকে মহাদেশীয় লড়াইয়ে দ্বিতীয় অবস্থানে থেকে মূল পর্বের টিকিট নিশ্চিত করেছে দলটি।

উল্লেখ্য, আইভরি কোস্ট ও ইকুয়েডর এর আগে কোনদিন মুখোমুখি হয়নি। বিশ্বকাপ তো বটেই, আন্তর্জাতিক পরিসরেও এটি হবে তাদের প্রথম লড়াই।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com