সর্বশেষ
ঢাকা ডিসি অফিসের এল এ শাখার দুর্নীতির রাজা কানুনগো হারুন অর রশিদের ‘ঘুষ সিন্ডিকেট’ ও বিধিবহির্ভূত নিয়োগের চাঞ্চল্যকর তথ্য দুবাইয়ে শুরু ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় পরিবারের জিম্মায় ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হবে চার নতুন বিষয় বাগেরহাটের সাত নদীতে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী আদালত প্রাঙ্গণে মায়ের কাছ থেকে কিশোরীকে অপহরণ, এসআরবির হাতে আসামি গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ করদাতাদের অর্থ নয়, নিজের টাকায় বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

দুবাইয়ে শুরু ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | ৪:১০ পিএম

দুবাইয়ে শুরু ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে শুরু হয়েছে ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ (বিআইটি’২৬)-এর পঞ্চম সংস্করণ। এক দিনব্যাপী এ সম্মেলনে ব্যাংকিং, ফিনটেক ও প্রযুক্তি খাতের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শীর্ষ নির্বাহীরা অংশ নিয়েছেন।

সম্মেলনে ব্যাংকিং ও আর্থিক খাতের সম্ভাবনা, চ্যালেঞ্জ এবং প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে। ইউএইর প্রথম ইংরেজি দৈনিক ‘খালিজ টাইমস’ আয়োজিত এ সম্মেলনের উপস্থাপক ‘এয়ারপে’ (Airpay)।

বিআইটি’২৬-এ আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ডিজিটাল পেমেন্ট, রেমিট্যান্স, গ্রাহকের আস্থা ও এম্বেডেড ফাইন্যান্স। মধ্যপ্রাচ্যের ব্যাংকগুলো যখন দ্রুত ডিজিটাল রূপান্তরের দিকে এগোচ্ছে, তখন এআই, ডেটা ও ডিজিটাল লেনদেনকে প্রবৃদ্ধির কৌশলগত চালিকাশক্তি হিসেবে গ্রহণের বিভিন্ন দিকও তুলে ধরা হচ্ছে সম্মেলনে।

বিশেষ গুরুত্ব পাচ্ছে লেনদেনে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রমবর্ধমান ব্যবহার। বিশেষ করে মানুষের পরিবর্তে এআই এজেন্টের মাধ্যমে লেনদেন পরিচালনার সম্ভাবনা এবং এর প্রভাব নিয়ে আলোচনা করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

এ ছাড়া ‘আউটরান ডিসরাপশন: আ পেমেন্টস সিইও’স আনফিল্টার্ড অ্যাকাউন্ট’ শীর্ষক বিশেষ ফায়ারসাইড চ্যাটে ডিজিটাল পেমেন্টের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। সীমান্তপারের লেনদেন (ক্রস-বর্ডার পেমেন্ট) ও রেমিট্যান্সও সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচ্যসূচির মধ্যে রয়েছে।

সম্মেলনে শিল্প খাতের শীর্ষ নির্বাহীদের মধ্যে বক্তব্য দিচ্ছেন কমার্শিয়াল ব্যাংক অব দুবাইয়ের (সিবিডি) প্রধান অর্থনীতিবিদ দীপক মেহরা, ডিজিপ্রেসের সিইও নন্দন মের, লুলু ফিন্যান্সিয়াল হোল্ডিংসের ব্যবস্থাপনা পরিচালক আদিব আহমেদ, ডু-পে-এর সিইও রবার্তো মানকোন, অভি-এর সিইও ও সহপ্রতিষ্ঠাতা ওমায়ের আনসারি, সিটি ইউএইর হেড অব ওয়েলথ রাজীব গার্গ এবং ইউসর (Yusr)-এর প্রতিষ্ঠাতা ও সিইও আজামত সেইতবেকভ।

এ ছাড়া বহুজাতিক পরামর্শক প্রতিষ্ঠান ‘আর্থার ডি লিটল’-এর ঊর্ধ্বতন নির্বাহীরাও সম্মেলনে অংশ নিচ্ছেন।

সূত্র: খালিজ টাইমস

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com