সর্বশেষ
বিশ্বজুড়ে শরণার্থী ৪ কোটি ১০ লাখ চব্বিশ ও একাত্তর কোনোটিকেই বিএনপি ছোট করে দেখে না : মির্জা ফখরুল বিশ্ববাসীকে এক হওয়ার আহ্বান মেসির অবসর ঠেকাতে চীন থেকে নেত্রকোনায় এসে তরুণীকে বিয়ে যুবকের যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে : ট্রাম্প আমিরাতে হঠাৎ ভিসা বাতিলের আতঙ্ক, বিপাকে হাজারো বাংলাদেশি প্রবাসী শেখ হাসিনা আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে : আইনমন্ত্রী বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার : আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে অধীর অপেক্ষায় ভারত সৌদি আরব বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে

যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে : ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০১ অগাস্ট ২০২৬ | ১০:৩৬ এএম

যুদ্ধ ভালোভাবেই চলছে, মার্কিন সেনারা ইরানে শক্তিশালী আঘাত হানছে : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযান বেশ সফলভাবেই এগিয়ে চলছে। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে চ্যানেলটির হোয়াইট হাউস বিষয়ক জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যাকি হেইনরিখকে ট্রাম্প বলেন, মার্কিন সেনারা বর্তমানে ইরানকে অত্যন্ত শক্ত হাতে মোকাবিলা করছে।

বর্তমান পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করে ট্রাম্প বলেন, যুদ্ধ পরিস্থিতি দারুণভাবে এগোচ্ছে। এখন আমাদের কাজ একটাই—জয়যাত্রা অব্যাহত রাখা, তাহলেই একসময় চূড়ান্ত সফলতা আসবে।

ইরানের ওপর সামরিক চাপ বজায় রাখার কথা উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, আমরা তাদের ওপর একের পর এক জোরালো আঘাত হানছি এবং তাদের দারুণভাবে কোণঠাসা করে ফেলছি। এভাবে আমাদের বিজয়ের ধারা অব্যাহত থাকলে একসময় তারা সমঝোতায় পৌঁছাতে বা ঘরে ফিরে যেতে বাধ্য হবে।

সূত্র : আল-জাজিরা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com