সর্বশেষ
ঢাকা ডিসি অফিসের এল এ শাখার দুর্নীতির রাজা কানুনগো হারুন অর রশিদের ‘ঘুষ সিন্ডিকেট’ ও বিধিবহির্ভূত নিয়োগের চাঞ্চল্যকর তথ্য দুবাইয়ে শুরু ‘ব্যাংকিং ইনোভেশন অ্যান্ড টেকনোলজি সামিট ২০২৬’ ব্রাহ্মণবাড়িয়ায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪২, মুচলেকায় পরিবারের জিম্মায় ২০২৭ সালে ষষ্ঠ শ্রেণির শিক্ষাক্রমে যুক্ত হবে চার নতুন বিষয় বাগেরহাটের সাত নদীতে তীব্র ভাঙন, বিলীন হচ্ছে ঘরবাড়ি-ফসলি জমি ‘সিন্ডিকেট’ শব্দটিই যেন না থাকে: খাদ্যমন্ত্রী আদালত প্রাঙ্গণে মায়ের কাছ থেকে কিশোরীকে অপহরণ, এসআরবির হাতে আসামি গ্রেপ্তার রোহিঙ্গা প্রত্যাবাসনে আরও জোরালো আন্তর্জাতিক উদ্যোগ চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ৩২ করদাতাদের অর্থ নয়, নিজের টাকায় বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

করদাতাদের অর্থ নয়, নিজের টাকায় বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬ | ১১:৪৭ এএম

করদাতাদের অর্থ নয়, নিজের টাকায় বিজ্ঞাপন বানাবেন ট্রাম্প

ফাইল ছবি

করদাতাদের অর্থে নিজের প্রচারণামূলক বিজ্ঞাপন তৈরি করবেন না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানান, তাকে কেন্দ্র করে তৈরি এসব বিজ্ঞাপনের ব্যয় তিনি নিজেই বহন করবেন। এ কাজে তার সমর্থকদের অর্থও ব্যবহার করা হবে।

ট্রাম্পকে নিয়ে তৈরি এসব বিজ্ঞাপনে অন্তত ১৫ লাখ ডলার খরচ হয়। বিজ্ঞাপনগুলোর নৈতিকতা নিয়ে এরই মধ্যে আইনসভার সদস্যসহ বিভিন্ন বিশ্লেষক প্রশ্ন তুলেছেন।

‘পজিটিভ প্রোমোশন ফর আওয়ার গ্রেট ইউএসএ’ বা ‘আমাদের মহান ইউএসএ-র সদর্থক প্রচার’ শিরোনামে এসব বিজ্ঞাপন তৈরি করা হবে। এর ব্যয় বহন করবেন ট্রাম্প নিজে এবং তার ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ (মাগা) রাজনৈতিক অ্যাকশন কমিটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ‘এই দেশাত্মবোধক বিজ্ঞাপন বানাতে আমি নিজে অর্থ ব্যয় করব।’ পাশাপাশি মাগা দলের জন্য তিনি যে অর্থ উপার্জন করেন, তার একটি অংশও এ কাজে ব্যবহার করা হবে বলে জানান তিনি।

তবে এ সিদ্ধান্তেও তার সমালোচকরা সন্তুষ্ট হবেন না বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, করদাতাদের অর্থে এ ধরনের বিজ্ঞাপন তৈরি করা ‘স্বাভাবিক’ হলেও এবার তিনি নিজের অর্থেই এসব বিজ্ঞাপন তৈরি করবেন।

সূত্র: ডয়েচে ভেলে

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com