সর্বশেষ
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

শাকিবের অনুরোধে সিনেমায় ফিরবেন ববিতা, তবে চান চ্যালেঞ্জিং চরিত্র

বিনোদন প্রতিবেদক

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ২:৪১ পিএম

শাকিবের অনুরোধে সিনেমায় ফিরবেন ববিতা, তবে চান চ্যালেঞ্জিং চরিত্র

দীর্ঘদিন বড় পর্দা থেকে দূরে থাকা ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী ববিতা আবারও সিনেমায় ফেরার ইঙ্গিত দিয়েছেন। তবে শুধু অভিনয়ের জন্য নয়, মনের মতো গল্প ও শক্তিশালী চরিত্র পেলেই ফিরবেন বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি জন্মদিন উপলক্ষে একটি টেলিভিশন অনুষ্ঠানে বিশেষ সাক্ষাৎকারে অংশ নেন ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যুক্ত হন ঢালিউডের শীর্ষ অভিনেতা শাকিব খান। এ সময় ববিতাকে আবারও সিনেমায় অভিনয়ের অনুরোধ জানান তিনি।

শাকিব বলেন, ‘ম্যাডাম, আপনি প্লিজ সিনেমা করবেন। এটা আমার হাম্বল রিকোয়েস্ট আপনার প্রতি। আপনার সঙ্গে আমি আরও কাজ করতে চাই।’

শাকিবের অনুরোধে ইতিবাচক সাড়া দেন ববিতা। তবে তিনি জানান, শুধু উপস্থিতির জন্য নয়, অর্থবহ ও চ্যালেঞ্জিং চরিত্র পেলেই অভিনয়ে ফিরতে চান।

ববিতা বলেন, ‘আমার কাছে সে রকম গল্প নিয়ে আসো, তোমার আর আমার যেন সে রকম কিছু করার থাকে, চ্যালেঞ্জিং রোল থাকে, তাহলে আমি করব। কথা দিলাম তোমাকে, তোমার সঙ্গে ছবি করব।’

অভিনেত্রী আরও বলেন, শাকিব খানের পেশাদারত্ব ও কাজের প্রতি নিষ্ঠা তাকে মুগ্ধ করেছে। সাম্প্রতিক সময়ে শাকিবের কাজ নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, ববিতা ও শাকিব খান এর আগে একাধিক সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। তাঁদের অভিনীত ‘মা আমার স্বর্গ’, ‘খোদার পরে মা’ ও ‘মায়ের জিহাদ’সহ বেশ কিছু সিনেমা দর্শকদের কাছে জনপ্রিয়তা পেয়েছে।

নতুন কোনো গল্প ও চরিত্র যদি ববিতার প্রত্যাশা পূরণ করতে পারে, তাহলে দীর্ঘ বিরতির পর আবারও বড় পর্দায় দেখা যেতে পারে এই কিংবদন্তি অভিনেত্রীকে।

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com