সর্বশেষ
বাবার মৃত্যুশোক জয় করে জিপিএ-৫ লিজার, ব্যাংকার হতে চান রিয়া সীমান্তে বিজিবির অভিযান, ৪২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় নেশার টাকার জন্য স্ত্রীকে হত্যার অভিযোগ, পলাতক স্বামী রোগী ছাড়াই অ্যাম্বুলেন্সে বহন হচ্ছিল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২ ২৭ বছর পর পড়াশোনায় ফিরে ৪৭ বছর বয়সে এইচএসসি পাস, ইউপি সদস্যের জিপিএ ৪.৪৬ হবিগঞ্জে পিকআপ-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেল সড়ক নির্মাণশ্রমিকের নাসিরনগরে রাস্তা-খাল দখল করে বেড়া, দুর্ভোগে গ্রামবাসী; ইউএনওর কাছে অভিযোগ বেতন বৃদ্ধির দাবিতে উত্তাল গাজীপুর, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ; ১০ প্লাটুন বিজিবি মোতায়েন জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়েই রাষ্ট্র পরিচালনা করতে চায় বিএনপি: মীর শাহে আলম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৬ | ৮:২৫ পিএম

মুক্তিযোদ্ধা মানিক পশারীর রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধার প্রতিবাদে মানববন্ধন

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) ও দাফনে বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছেন তাঁরা। একই সঙ্গে মানিক পশারীর মরদেহ কবর থেকে উত্তোলন করে যথাযথ রাষ্ট্রীয় সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফসিউর রহমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, তাজ মোহাম্মদ ইয়াছিন, আসরাবুর নবী মোবারক, ডেপুটি কমান্ডার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোবাউল হক ফরিদ, পৌর কমান্ডার জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক বিপ্লব ও যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকারিয়াসহ মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যরা।

মানববন্ধনে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। একজন বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় সম্মাননা ও দাফনে বাধা সৃষ্টি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তাঁরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের চিহ্নিত করা এবং তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com