সর্বশেষ
হরমুজ বন্ধে ৬০ কোটি ডলারের ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ চকরিয়ায় বাসচাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫ নিহত ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ ১২ ধাপ থেকে ২ ধাপ: ২৮ জেলায় ই-বেইলবন্ড, সহজ হবে জামিনের প্রক্রিয়া টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ, বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১১ অগাস্ট ২০২৬ | ১২:০৭ পিএম

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি বাংলাদেশ, বাছাইপর্বে ওয়েস্ট ইন্ডিজ

দীর্ঘদিনের চিন্তা, অপেক্ষা আর অঙ্ক কষার অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। একই সঙ্গে নিশ্চিত হয়েছে, বিশ্বকাপে জায়গা পেতে বাছাইপর্ব খেলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপ বাছাইপর্ব খেলবে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

এ দফায় বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার লড়াই চলছিল। সেখান থেকে সবার আগে আফগানিস্তান এবং এরপর বাংলাদেশ বাছাইপর্ব না খেলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে।

আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে থাকা শীর্ষ আটটি দল সরাসরি বিশ্বকাপে খেলার টিকিট পাবে। তবে স্বাগতিক হওয়ায় এর বাইরে থাকবে দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে। যেহেতু দক্ষিণ আফ্রিকা শীর্ষ আটে রয়েছে, তাই র‍্যাংকিংয়ের শীর্ষ নয় দল সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

বেলফাস্টে আইরিশদের হারিয়ে আফগানিস্তান বিশ্বকাপে জায়গা নিশ্চিত করার পর র‍্যাংকিংয়ের হিসাব-নিকাশ বলছে, বাংলাদেশের জায়গাও পাকা। ক্রিকইনফো তাদের প্রতিবেদনে লিখেছে, ‘আফগানিস্তানের সাথে সরাসরি বিশ্বকাপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে।’

৩০ সেপ্টেম্বরের আগে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ম্যাচ আছে দুটি, ভারতের বিপক্ষে। তবে ওই দুটি ম্যাচ দিয়ে বাংলাদেশকে টপকে যাওয়ার কোনো সুযোগই নেই তাদের। তাই একদিকে যেমন বাংলাদেশের বিশ্বকাপের টিকিট নিশ্চিত, অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজকেও নিশ্চিতভাবে লড়তে হবে বিশ্বকাপ বাছাইপর্বে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com