সর্বশেষ
অনুমতি ছাড়াই বিদেশে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা বাংলাদেশ-সৌদি সরাসরি ফ্লাইট বাড়ছে, সপ্তাহে ৪৯ থেকে ৮৪ স্ত্রীর ভালোবাসায় নিজের বাড়িকেই বানালেন ‘তাজমহল’ ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোমিনুল আরামকোর শোধনাগারে হুতিদের জোড়া ড্রোন হামলা, দায় স্বীকার পেট্রোল পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে টিপার চালকের মৃত্যু হঠাৎ পানির স্রোত-ধ্বংসাবশেষ, উত্তরাখণ্ডে সুড়ঙ্গ ধসে নিহত ৭ ‘ভিনি জুনিয়র আইন’ বাদ দিল লা লিগা, সময়ক্ষেপণ ঠেকাতে থাকছে নতুন নিয়ম রিয়াদে ইরাকের উচ্চপর্যায়ের নিরাপত্তা প্রতিনিধিদল, গুরুত্ব পাচ্ছে আঞ্চলিক নিরাপত্তা

তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোমিনুল

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৪ অগাস্ট ২০২৬ | ৬:৪০ এএম

তামিমকে টপকে টেস্টে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক মোমিনুল

বাংলাদেশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রানের তালিকায় তামিম ইকবালকে টপকে দ্বিতীয় স্থানে উঠেছেন মোমিনুল হক। ৭৯ টেস্টে মোমিনুলের রান এখন ৫১৬৬। ৭০ ম্যাচে ৫১৩৪ রান করেছেন তামিম।

ডারউইনের মারারা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে শুরু হওয়া দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনেই তামিমকে টপকে যান মোমিনুল। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানে অলআউট হয়। জবাবে দিন শেষে ১ উইকেটে ৯৬ রান করেছে বাংলাদেশ।

তিন নম্বরে ব্যাট হাতে নেমে দিন শেষে ৬টি চারে ৪৯ বলে ৩৫ রানে অপরাজিত আছেন মোমিনুল। এই ইনিংস খেলার পথেই তামিমকে টপকে বাংলাদেশের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হন তিনি।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলতে নামার আগে মোমিনুলের রান ছিল ৭৮ ম্যাচে ৫১৩১। তামিমকে টপকে যেতে তাঁর দরকার ছিল ৪ রান।

বাংলাদেশের ইনিংসে নবম ওভারে ক্রিজে আসেন ২০১৩ সালে টেস্ট অভিষেক হওয়া মোমিনুল। ১ রান নিয়ে রানের খাতা খোলেন তিনি। এরপর ১৪তম ওভারের প্রথম বলে চার মেরে সর্বোচ্চ রানের তালিকায় তামিমকে পেছনে ফেলেন মোমিনুল।

৭৯ টেস্টের ১৪৬ ইনিংসে ৫১৬৬ রানের মালিক এখন মোমিনুল। ১৩ শতক ও ২৮ অর্ধশতক হাঁকানো মোমিনুলের ব্যাটিং গড় ৩৮.২৬।

৭০ ম্যাচে ১০ সেঞ্চুরি ও ৩১ হাফ-সেঞ্চুরিতে ৫১৩৪ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে নেমে গেলেন তামিম। ১০৪ টেস্টের ১৯০ ইনিংসে ১৪ সেঞ্চুরি ও ২৯ হাফ-সেঞ্চুরিতে ৩৯.১১ গড়ে ৬৮০৬ রান নিয়ে তালিকার শীর্ষে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

মুশফিক-মোমিনুল ও তামিম ছাড়া বাংলাদেশের আর কোনো ব্যাটারের টেস্টে ৫ হাজার রান নেই।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com