সর্বশেষ
খালেদা জিয়ার জন্মদিন আজ, দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল নিউরোসায়েন্সেস হাসপাতালে যুক্ত হলো ৫০০ শয্যা, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ২; ধসে পড়েছে ভবন সব জেলায় আধুনিক মিট প্রসেসিং সেন্টার স্থাপন করা হচ্ছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সেলেনা গোমেজের বিরুদ্ধে প্রতারণার মামলা, বিনিয়োগকারীদের ১২ লাখ ডলার নিয়ে অভিযোগ মোংলায় অপরাধ-নাশকতা ঠেকাতে পুলিশের টহল জোরদার নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং ডারউইন টেস্টে ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮ হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, ইরানের কড়া জবাব অনুমতি ছাড়াই বিদেশে ইউপি সদস্য, ভোগান্তিতে সেবাপ্রত্যাশীরা

ডারউইন টেস্টে ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৫ অগাস্ট ২০২৬ | ১০:২৫ এএম

ডারউইন টেস্টে ৪২৬ রানে থামল বাংলাদেশ, লিড ২২৮

ডারউইন টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে ৪২৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। তৃতীয় দিন শনিবার ১৩৮ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারায় শান্তবাহিনী। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ২২৮ রানে।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১০১ রান করেন তানজিদ হাসান। অধিনায়ক নাজমুল হাসান শান্ত ৮৪ এবং মেহেদী হাসান মিরাজ করেন ৬৫ রান।

তৃতীয় দিনের শুরুতে ৬ উইকেটে ৩৫১ রান নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। দিনের চতুর্থ ওভারেই জশ হ্যাজেলউডের বলে হাসান মাহমুদের উইকেট হারায় তারা। ৯২ বলে ১৪ রান করে ফেরেন হাসান। এতে ভেঙে যায় ১৭০ বলের ৪৬ রানের জুটি।

এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে ইনিংস এগিয়ে নেন মিরাজ। দুজন মিলে যোগ করেন ১৮ রান। হ্যাজেলউডের বলেই ১৭ রান করে ফেরেন তাইজুল।

এক প্রান্ত আগলে রেখে ব্যাটিং চালিয়ে যান মিরাজ। মিচেল স্টার্কের করা ওভারে দুই রান নিয়ে ১১৭ বলে ফিফটি পূর্ণ করেন তিনি। টেস্টে এটি মিরাজের দশম পঞ্চাশ। শেষ পর্যন্ত ৬৫ রানে থামেন এই অলরাউন্ডার।

তৃতীয় দিনে বাংলাদেশের ৪ উইকেটের সবকটিই শিকার করেছেন হ্যাজেলউড। সব মিলিয়ে ৮৯ রানে ৬ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ার এই পেসার।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com