সর্বশেষ
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নূর মোহাম্মদ ও পাবনার সাঈদা শবনমের দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ রাজাউল্লাহর খোঁজে গ্রামে কোচ, হাতে ছিল না পাসপোর্ট—ইংল্যান্ডে গিয়ে রুটকে ৪ বলেই ফেরালেন মালয়েশিয়ার শ্রমবাজার খুলছে, শ্রমিকের অধিকার সুরক্ষায় BMF-এর ১০ দফা দাবি চীনা এআই নিয়ে মার্কিন অভিযোগ ‘মিথ্যা’, পাল্টা কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি বেইজিংয়ের মধ্যবর্তী নির্বাচনের পরই ইরান যুদ্ধ শেষ হবে: ট্রাম্প

এশিয়ার বাইরেও নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ: সিমন্স

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৯ অগাস্ট ২০২৬ | ১২:৫৯ পিএম

এশিয়ার বাইরেও নিজেদের সামর্থ্য প্রমাণ করতে চায় বাংলাদেশ: সিমন্স

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের অগ্রগতি এখন চোখে পড়ার মতো। ডারউইনে অস্ট্রেলিয়াকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে বাংলাদেশ। এবার এই ধারাবাহিকতা ধরে রেখে এশিয়ার বাইরেও ভালো ক্রিকেট খেলার সক্ষমতা প্রমাণ করতে চায় দল। এমন লক্ষ্যই জানিয়েছেন জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্স।

সম্প্রতি রেভস্পোর্টজকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমন্স বলেন, ‘বাংলাদেশ চেয়েছিল যে আমরা একটি ভালো টেস্ট দল, যারা ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারে, এটা প্রমাণ করা। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের বাইরে আমরা ভালো আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারি। বিশেষ করে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো জায়গায়, যেখানে বাউন্স ও পেসের কারণে মানুষ মনে করে আমরা সমস্যায় পড়ব। ছেলেরা সত্যিই নিজেদের প্রমাণ করতে মরিয়া যে এশিয়ার বাইরেও আমরা ভালো ক্রিকেট খেলতে সক্ষম।’

বাড়তি কোনো অনুপ্রেরণা কাজ করছিল কি না—এমন প্রশ্নের জবাবে সিমন্স বলেন, ‘আমাদের আলাদা করে উজ্জীবিত করার মতো কিছু প্রয়োজন ছিল বলে মনে করি না। অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা, টেস্ট ক্রিকেট খেলা, এই বিষয়গুলোই এই দলকে উজ্জীবিত করার জন্য যথেষ্ট ছিল। তারা চেয়েছিল সবাইকে দেখাতে যে আমরা একটি ভালো টেস্ট দল এবং ভালো টেস্ট ক্রিকেট খেলতে পারি।’

সিরিজে ক্রিকেটারদের প্রতি নিজের বার্তা প্রসঙ্গে সিমন্স বলেন, ‘আমি মনে করি সবচেয়ে বড় ব্যাপার আবেগ নিয়ন্ত্রণ করা। অনেক সময় সকালে চার-পাঁচটি উইকেট পাওয়ার পর আমরা সেটার প্রভাবেই থেকে যাই। কিন্তু এবার আমরা চেষ্টা করেছি যেন লাঞ্চ কিংবা চা বিরতিতে একই মানসিক অবস্থায় থাকতে পারি এবং বিরতির পরও আবেগ নিয়ন্ত্রণে রেখে মাঠে ফিরতে পারি। উইকেট না পেলেও আবেগ যেন খুব বেশি নিচে নেমে না যায়, আবার উইকেট পেলেও যেন খুব বেশি ওপরে উঠে না যায়, এটা নিয়ন্ত্রণ করাই ছিল আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।’

ডারউইন টেস্টে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পারফরম্যান্সেরও প্রশংসা করেছেন সিমন্স। তার মতে, মিরাজ সম্ভবত ক্যারিয়ারের সেরা ম্যাচগুলোর একটি খেলেছেন।

সিমন্স বলেন, ‘(মিরাজ) দুর্দান্ত ছিল। অলরাউন্ডার হিসেবে তার মর্যাদা দিন দিন আরও বাড়ছে। ৫০ ওভারের ওয়ানডে ফরম্যাটে আমার মনে হয় সে (অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে) দুই নম্বরে আছে। টেস্টেও সে ক্রমেই ওপরে উঠছে। দ্বিতীয় ইনিংসে আমরা তার বিশ্বমানের অফস্পিন বোলিং দেখেছি। স্টিভ স্মিথও যেমন বলেছে, তৃতীয় দিনেও উইকেট ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তারপরও স্টিভের মতো ব্যাটারকে বিভ্রান্ত করার যে ক্ষমতা সে দেখিয়েছে, তাতে বোঝা যায় তার অফস্পিনের মান ক্রমেই উন্নত হচ্ছে।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com