সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে শ্রমিক বিরোধে সব রুটে বাস-ট্রাক চলাচল বন্ধ প্রতি উপজেলায় ১৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্স হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ফিলিস্তিনে ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতাল বানাবে ভারত পারস্য উপসাগরে সুপারট্যাংকারের দৈনিক ভাড়া ৫ লাখ ডলার ছাড়াল ব্রাজিলে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২৩ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন ডা. দীপু মনি মেসির গোল, সুলিভানদের লাল কার্ড—তবুও ফিলাডেলফিয়ার কাছে পয়েন্ট হারাল মায়ামি ট্রাম্পের আকস্মিক সিদ্ধান্তে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র-দক্ষিণ কোরিয়ার ৭২ বছরের সামরিক জোট ৯০০ কর্মী ছাঁটাইয়ের সেই সিইওর বিরুদ্ধেই কোম্পানির মামলা খাসি না পেয়ে বিয়ে ভেঙেছিলেন, এবার বড় খাসির খদর দিয়েই বিয়ে সেই জাপানপ্রবাসীর

মেসির গোল, সুলিভানদের লাল কার্ড—তবুও ফিলাডেলফিয়ার কাছে পয়েন্ট হারাল মায়ামি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২০ অগাস্ট ২০২৬ | ১১:৫০ এএম

মেসির গোল, সুলিভানদের লাল কার্ড—তবুও ফিলাডেলফিয়ার কাছে পয়েন্ট হারাল মায়ামি

সংগৃহীত ছবি

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির গোলেও জয় তুলে নিতে পারেনি ইন্টার মায়ামি। ফিলাডেলফিয়ার সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মেসির দল। বাবার মৃত্যুর পর এটিই মেসির প্রথম গোল। মায়ামির হয়ে অন্য গোলটি করেন ড্যানিয়েল পিন্টার।

ম্যাচের ১১তম মিনিটে ইন্ডিয়ানা ভাসিলেভের গোলে এগিয়ে যায় ফিলাডেলফিয়া। তবে ১০ মিনিটের মধ্যেই সমতায় ফেরে মায়ামি। লুইস সুয়ারেজের পাস থেকে গোল করেন পিন্টার।

এর পাঁচ মিনিট পর মায়ামিকে এগিয়ে দেন মেসি। ডি-বক্সের ভেতরে ডান দিকে ইয়ান ফ্রের কাছ থেকে বল পেয়ে বাম পায়ের দুর্দান্ত দক্ষতায় ফিলাডেলফিয়ার তিন ডিফেন্ডারকে বোকা বানান মায়ামি অধিনায়ক। এরপর বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। চলতি লিগে এটি মেসির ১৩তম গোল।

৫৮তম মিনিটে নিল পিয়েরের হেডে আবারও সমতায় ফেরে ফিলাডেলফিয়া। এর তিন মিনিট পর স্বাগতিকরা আরও একবার বল জালে পাঠালেও আক্রমণের শুরুতে পিয়েরে অফসাইডে থাকায় গোলটি বাতিল হয়।

ম্যাচের একদম শেষ দিকে ডি-বক্সের মধ্যে ফাউলের শিকার হন কুইন সুলিভান। এ ঘটনাকে কেন্দ্র করে মায়ামির এক ফুটবলারের সঙ্গে তার বচসা বাধে। ভাইকে বাঁচাতে এগিয়ে এসে মারামারিতে জড়িয়ে পড়েন কাভান সুলিভান।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কাভান সুলিভান ও মায়ামির ইয়ানিক ব্রাইটকে লাল কার্ড দেখান রেফারি। কুইন সুলিভানকে দেখানো হয় হলুদ কার্ড। ফলে বাংলাদেশি বংশোদ্ভূত দুই ভাইয়ের জন্য ম্যাচটি খুব একটা স্মরণীয় হয়নি।

এই ড্রয়ে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে মায়ামির ব্যবধান আরও বেড়েছে। ২০ ম্যাচে ১১ জয় ও ৬ ড্রয়ে মায়ামির সংগ্রহ ৩৯ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ন্যাশভিলের পয়েন্ট ৪৬।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com