সর্বশেষ
লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন

উপকূলে লাগানো হবে ২ কোটি কেওড়া গাছ: পরিবেশ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৭:১৫ পিএম

উপকূলে লাগানো হবে ২ কোটি কেওড়া গাছ: পরিবেশ প্রতিমন্ত্রী

উপকূলীয় অঞ্চলকে ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি থেকে রক্ষা করতে ২ কোটি কেওড়া গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।

বুধবার বিকেলে মোংলায় কোস্ট গার্ড পশ্চিম জোন সদর দপ্তরে ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শেখ ফরিদুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন উপকূলের মানুষ। ঝড় ও জলোচ্ছ্বাসের ক্ষতি কমাতে উপকূলীয় এলাকায় ব্যাপকভাবে বৃক্ষরোপণ করা হচ্ছে। গাছ লাগালে তাপমাত্রা কমার পাশাপাশি বৃষ্টিপাত বাড়বে এবং রোগবালাই ও মহামারি নিয়ন্ত্রণেও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি জানান, দেশজুড়ে বর্তমানে বৃক্ষরোপণ কর্মসূচি চলছে। অঞ্চলভেদে উপযোগী বিভিন্ন প্রজাতির গাছ লাগানো হচ্ছে। এরই মধ্যে সারা দেশে ৩ কোটি ৫ লাখ গাছের চারা রোপণ করা হয়েছে। আগামী ডিসেম্বর মাসে আরও ২ কোটি চারা লাগানো হবে।

প্রতিমন্ত্রী বলেন, বীজ সংগ্রহ করে সেখান থেকে চারা উৎপাদন করা হচ্ছে। উপকূলজুড়ে ২ কোটি কেওড়া গাছ লাগানো হবে। এর ফলে চলতি বছরেই দেশে ৫ কোটির বেশি গাছ রোপণ করা হবে।

তিনি বলেন, পরিবেশ সুরক্ষায় সরকার আন্তরিক। এ কারণে বৃক্ষরোপণে উপকূলীয় অঞ্চলকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। ঝড়-জলোচ্ছ্বাসের ক্ষয়ক্ষতি কমাতে ম্যানগ্রোভ বন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তরুণ প্রজন্মের মধ্যে বৃক্ষরোপণে আগ্রহ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, পরিবেশ সুরক্ষার জন্য এটি একটি ইতিবাচক দিক।

অনুষ্ঠানে কোস্ট গার্ড সদর দপ্তরের কর্মকর্তা ক্যাপ্টেন মো. মেহেদী হাসান, কোস্ট গার্ড পশ্চিম জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন মো. মহসিন রেজা এবং রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা আনোয়ারুল আজিম উপস্থিত ছিলেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com