সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১:০৪ পিএম

দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো

দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনে নাপোলিকে ৩-২ গোলে হারিয়েছে ইন্টার মিলান। রোমাঞ্চকর এই জয়ে জোড়া গোল করে ম্যাচের নায়ক হয়েছেন ইন্টার অধিনায়ক লাউতারো মার্তিনেজ।

শনিবার রাতে সান সিরোয় সিরি আ’র ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই মাত্র তিন মিনিটের ব্যবধানে দুই গোল করে এগিয়ে যায় নাপোলি। ৫০তম মিনিটে ফিরতি বল থেকে গোল করে দলকে এগিয়ে দেন মাত্তেও পলিতানো।

এর তিন মিনিট পর রাসমুস হইলুন্দের বাঁকানো শটে ব্যবধান দ্বিগুণ করে নাপোলি। তবে দুই গোল হজম করেও দ্রুত ঘুরে দাঁড়ায় ইন্টার।

৫৬তম মিনিটে ফেদেরিকো দিমার্কোর ক্রস থেকে কাছ থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান লাউতারো। এরপর মার্কাস থুরামের শট পোস্টে লেগে ফিরে এলেও ৮২তম মিনিটে হেডে ইন্টারকে সমতায় ফেরান এই ফরাসি ফরোয়ার্ড।

ম্যাচের নাটকীয় সমাপ্তি আসে নির্ধারিত সময়ের শেষ মিনিটে। কাছ থেকে বল জালে পাঠিয়ে ইন্টারকে ৩-২ ব্যবধানের অবিশ্বাস্য জয় এনে দেন লাউতারো মার্তিনেজ। জয়সূচক গোলের পর সান সিরোর সমর্থকদের সঙ্গে উচ্ছ্বাসে মাতেন ইন্টার অধিনায়ক।

এই জয়ে চলতি সিরি আ মৌসুমে প্রথম তিন ম্যাচেই জয় পেল বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার। ৯ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

অন্যদিকে, টানা দুই ম্যাচে হেরে চাপে পড়েছে নাপোলি। গত সপ্তাহে কোমোর কাছে ঘরের মাঠে হারের পর এবার ইন্টারের কাছেও হারল ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নরা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে টেবিলের দশম স্থানে রয়েছে দলটি।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com