সর্বশেষ
পলিথিন-প্লাস্টিক বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র অক্টোবরের শুরুতে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পেনে আরও এক ক্লাবের মালিক হচ্ছেন মেসি হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের সকালে ঘুম ঘুম ভাব কাটাবেন যেভাবে সরাসরি সম্প্রচারের সময় কিয়েভে টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত ৫ বোলারদের দাপটে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: সুড়ঙ্গের ‘এয়ার পকেটে’ ৯ দিন বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

ইরানের ওপর অবরোধ, হরমুজে ৯৪ জাহাজের পথ বদলে দিল যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ৭:১২ এএম

ইরানের ওপর অবরোধ, হরমুজে ৯৪ জাহাজের পথ বদলে দিল যুক্তরাষ্ট্র

ফাইল ছবি

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াতে হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের চলাচলে হস্তক্ষেপ করছে যুক্তরাষ্ট্র। গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ৯৪টি বাণিজ্যিক জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তনে বাধ্য করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।

সেন্টকমের সর্বশেষ হিসাবে, গত ২৪ ঘণ্টায় আরও দুটি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এর আগের দিন এই সংখ্যা ছিল ৯২টি। এ ছাড়া তিনটি জাহাজ অচল এবং আরও দুটি জাহাজে অভিযান চালানোর কথাও জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ।

ইরানের বন্দরগুলো ঘিরে যুক্তরাষ্ট্রের অবরোধ পুনর্বহালের পর থেকেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওয়াশিংটন। অবরোধের অন্যতম লক্ষ্য ইরানের রপ্তানি, বিশেষ করে তেল বিক্রির পথ সীমিত করা।

যুক্তরাষ্ট্রের ধারণা, ইরানের তেল রপ্তানি কমিয়ে দেশটির অর্থনীতিতে চাপ সৃষ্টি করা গেলে তেহরানকে ওয়াশিংটনের দাবি মেনে নিতে বাধ্য করা সম্ভব হবে।

তবে মার্কিন চাপের মুখেও নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে ইরান। এতে হরমুজ প্রণালিকে ঘিরে সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি দুই দেশের মধ্যে কূটনৈতিক অচলাবস্থাও আরও গভীর হচ্ছে।

মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক রস হ্যারিসনের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে কার্যকর কোনো আলোচনার পথ তৈরি হয়নি। দুই পক্ষই আলোচনার টেবিলের চেয়ে মাঠের চাপকে বেশি কার্যকর মনে করছে।

হ্যারিসনের মতে, ওয়াশিংটন সামরিক পদক্ষেপের তুলনায় এখন অর্থনৈতিক চাপ প্রয়োগকেই বেশি গুরুত্ব দিচ্ছে। অন্যদিকে তেহরান মনে করছে, সংঘাতের গতিপথ নির্ধারণে তাদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা উচিত।

দুই পক্ষের অবস্থানে পরিবর্তন না এলে আগামী দিনগুলোতে কার্যকর আলোচনার সম্ভাবনা কম বলেও মনে করছেন তিনি।

সূত্র: আল জাজিরা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com