সর্বশেষ
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাওয়াল ৯ বছরের মেয়ে গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ নেত্রকোনায় নদী দখল-দূষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মৌনব্রত চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস: এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; এরপর যা ঘটল গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বেচাকেনা রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬ ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ১২:০০ পিএম

রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬

রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। যুদ্ধ পঞ্চম বছরে গড়ালেও দুই দেশের হামলা-পাল্টা হামলা থামেনি। খবর দ্য ডনের।

রাশিয়ার ইউক্রেন অভিযান শুরুর পর ২০২২ সালের পর সবচেয়ে প্রাণঘাতী গ্রীষ্ম পার করেছে অঞ্চলটি। এরপর মস্কো ও কিয়েভ উভয় পক্ষই হামলার মাত্রা আরও বাড়িয়েছে।

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আলোচনা চললেও এখন পর্যন্ত বড় কোনো অগ্রগতি হয়নি। ক্রেমলিনও বারবার জানিয়েছে, পূর্ব ইউক্রেনের বাকি অংশ দখলের লক্ষ্য থেকে তারা সরে আসেনি।

ইউক্রেন জানিয়েছে, রুশ হামলায় উত্তর-পূর্বাঞ্চলের সুমি, জাপোরিঝঝিয়া ও দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দিনিপ্রোপেত্রোভস্কের ১৭ বছর বয়সী এক কিশোরীও রয়েছে।

রাজধানী কিয়েভেও রুশ হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। এর এক দিন আগে শহরটিতে রুশ হামলায় সাতজন নিহত হন। ইউক্রেনের দাবি, সামনে আরেকটি শীত মৌসুমকে কেন্দ্র করে কিয়েভে হামলার মাত্রা বাড়িয়েছে মস্কো।

অন্যদিকে রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের হামলায় ক্রাসনোদার ও বেলগোরোদ অঞ্চলে চারজন নিহত হয়েছেন।

রুশ-সমর্থিত খেরসন অঞ্চলের কর্মকর্তা ভ্লাদিমির সালদো জানান, শুক্রবার সন্ধ্যায় ক্রিমিয়ার কাছে আস্কানিয়া-নোভা গ্রামের একটি ক্যাফেতে ইউক্রেনীয় ড্রোন হামলা চালানো হয়। পরে ধ্বংসস্তূপ থেকে ২০০৪ ও ২০০৬ সালে জন্ম নেওয়া দুই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। একই এলাকায় আরও একজন নিহত হয়েছেন বলেও জানান তিনি।

এ ছাড়া মস্কো-নিযুক্ত জাপোরিঝঝিয়া অঞ্চলের কর্মকর্তা ইয়েভগেনি বালিৎস্কি জানিয়েছেন, রাতের ইউক্রেনীয় হামলায় দখলকৃত অঞ্চলে আরও তিনজন নিহত হয়েছেন।

যুদ্ধের কারণে বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘের কর্মকর্তারাও।

এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, মস্কো ও কিয়েভের মধ্যে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘হতে যাচ্ছে’। তবে যুদ্ধ অবসানের বিষয়ে এখনো বড় কোনো অগ্রগতি দেখা যায়নি।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com