সর্বশেষ
চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাওয়াল ৯ বছরের মেয়ে গাইবান্ধায় মাদকবিরোধী মানববন্ধন ও সড়ক অবরোধ নেত্রকোনায় নদী দখল-দূষণের প্রতিবাদে শিক্ষার্থীদের মৌনব্রত চাঁদাবাজির অভিযোগে মামলা করলে তদন্ত করবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী এশিয়ান গেমস: এগিয়ে গিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান হোটেলে প্রেমিকার সঙ্গে পুলিশ কর্মকর্তা, হাতেনাতে ধরলেন স্ত্রী; এরপর যা ঘটল গাজীপুরে রিসোর্ট ভাড়া নিয়ে ডিজে পার্টি, আড়ালে মাদক বেচাকেনা রাশিয়া-ইউক্রেনের পাল্টাপাল্টি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ১৬ ভয়াবহ ঝড়ে বিপর্যস্ত নিউইয়র্ক-নিউ জার্সি, জরুরি অবস্থা জারি

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাওয়াল ৯ বছরের মেয়ে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ৫:০০ পিএম

চুরির অভিযোগে খুঁটিতে বাঁধা বাবা, চা-রুটি খাওয়াল ৯ বছরের মেয়ে

বরিশালের উজিরপুরে চুরির অভিযোগে এক ব্যক্তিকে মারধর করে খুঁটির সঙ্গে বেঁধে রাখার পর বাবাকে দেখতে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। ভিড়ের মধ্যেই চায়ের কাপে পাউরুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দেয় শিশুটি। বাবা-মেয়ের এই আবেগঘন দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার একটি বাজারের মুদিদোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন ওই ব্যক্তি। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাঁকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন।

খবর পেয়ে শনিবার সকাল ৮টার দিকে ঘটনাস্থলে ছুটে আসে তাঁর ৯ বছর বয়সী মেয়ে। বাবাকে আর মারধর না করার জন্য সে উপস্থিত লোকজনের কাছে আকুতি জানায়। পরে চায়ের কাপে রুটি ভিজিয়ে বাবাকে খাওয়ায়। শিশুটির এমন আচরণ উপস্থিত লোকজনের মধ্যে আবেগঘন পরিস্থিতির সৃষ্টি করে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশে একটি খুঁটির সঙ্গে ওই ব্যক্তির পা বাঁধা রয়েছে। তাঁর হাতে একটি চায়ের কাপ। মেয়েটি পাউরুটি ছিঁড়ে চায়ে ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছে। এ সময় চারপাশে দাঁড়িয়ে থাকা লোকজন বিভিন্ন কথা বলছিলেন। বাবার মুখে রুটি তুলে দিতে দিতে মেয়েটি অসহায় দৃষ্টিতে লোকজনের দিকে তাকাচ্ছিল।

পরে ওই ব্যক্তির কাছ থেকে ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না—এমন প্রতিশ্রুতি নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও দেখে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে স্থানীয় লোকজন বিষয়টি নিজেদের মধ্যে সমাধান করে নেন। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com