ডেস্ক রিপোর্ট
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬ | ১১:৪৩ এএম

৮০ বছর বয়সী এক ইতালীয় নারীকে বিয়ে করেছেন ২১ বছর বয়সী এক তুর্কি যুবক। দুজনের বয়সের ব্যবধান ৫৯ বছর। ব্যতিক্রমী এ বিয়েকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও জল্পনা।
প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ নামের ওই যুবক দাবি করেছেন, তাঁদের সম্পর্কের ভিত্তি সত্যিকারের ভালোবাসা। স্ত্রীকে তুরস্কে নিয়ে গিয়ে দেশটির ঐতিহ্য অনুযায়ী বিয়ের আনুষ্ঠানিকতা উদ্যাপন করারও ইচ্ছা রয়েছে তাঁর।
তবে বিয়ের পেছনে ইতালির নাগরিকত্ব পাওয়ার কোনো সম্ভাব্য সুবিধা কাজ করছে কি না, তা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে আলোচনা। কেউ কেউ প্রশ্ন তুলেছেন, তাঁদের সম্পর্কের ভিত্তি শুধুই ভালোবাসা, নাকি এর সঙ্গে অভিবাসনসংক্রান্ত কোনো সুবিধার বিষয়ও জড়িত।
তবে দম্পতির ব্যক্তিগত উদ্দেশ্য কিংবা এ বিয়ের মাধ্যমে ইতালির নাগরিকত্ব পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া দাবিগুলোর সত্যতা নিশ্চিত করার মতো কোনো তথ্য পাওয়া যায়নি।
বয়সের ৫৯ বছরের ব্যবধানের কারণে বিয়েটি যেমন মানুষের কৌতূহল তৈরি করেছে, তেমনি সম্পর্কের প্রকৃত উদ্দেশ্য নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।
তথ্যসূত্র: সামা টিভি



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত