সর্বশেষ
চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ টুপটুপ রেস্তোরাঁয় আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ শিক্ষিকা মুক্তা জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: তারেক রহমান একাদশে ভর্তির আবেদনের শেষ সুযোগ আজ, রাত ৮টায় শেষ হচ্ছে সময় গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় আদালত চত্বরে তরুণীকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোন বিভাগে

স্বামী জড়িয়ে ধরতেই ভাঙল স্ত্রীর ৫ পাঁজর, ভাইরাল ভিডিও

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৬ | ১১:৪৭ এএম

স্বামী জড়িয়ে ধরতেই ভাঙল স্ত্রীর ৫ পাঁজর, ভাইরাল ভিডিও

ভালোবাসার এক সাধারণ আলিঙ্গনেই চীনের এক নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে। ফাটল ধরেছে আরও একটি পাঁজরে। পরে হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষায় জানা যায়, গুরুতর অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয় রোগে আক্রান্ত ওই নারীর হাড় অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও।

চীনের স্থানীয় সংবাদমাধ্যম ‘জিংসি লাইভ’-এর বরাতে জানা যায়, শীত লাগার কথা বলায় স্ত্রীকে উষ্ণতা দিতে জড়িয়ে ধরেছিলেন ওয়াং পদবির ওই ব্যক্তি। এ সময় হঠাৎ হাড় ভাঙার শব্দ শুনতে পান তিনি। তীব্র ব্যথায় কাতর হয়ে মাটিতে বসে পড়েন তার স্ত্রী। ঘটনাটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই নারীর স্বামীর দাবি, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে জড়িয়ে ধরেছিলেন। কোনো অতিরিক্ত শক্তি প্রয়োগ করেননি। ঘটনার পর প্রথমে এর গুরুত্ব বুঝতে পারেননি তারা। ফলে সারা রাত অসহ্য যন্ত্রণা সহ্য করার পর পরদিন সকালে হাসপাতালে যান।

হাসপাতালে বুকের সিটি স্ক্যান করার পর চিকিৎসকেরা দেখতে পান, ওই নারীর পাঁচটি পাঁজর ভেঙে গেছে এবং ষষ্ঠ পাঁজরে চিড় ধরেছে। পরবর্তী পরীক্ষায় তার গুরুতর হাড়ক্ষয় রোগের বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকদের তথ্য অনুযায়ী, ওই নারীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। দীর্ঘদিন ধরে অতিরিক্ত ডায়েট করার পাশাপাশি প্রায়ই রাতের খাবার বাদ দিতেন তিনি। এ ছাড়া সূর্যালোকের সংস্পর্শেও খুব কম আসতেন। বাড়ি থেকে মাত্র দুই-তিন মিনিটের দূরত্বে থাকা পারিবারিক দোকানেই দিনের বেশির ভাগ সময় কাটত তার।

উহান এশিয়া হার্ট জেনারেল হাসপাতালের অর্থোপেডিক বিশেষজ্ঞ ইয়ান ইয়ানসিয়াং বলেন, তরুণ বয়সে শুধু আলিঙ্গনের চাপে পাঁজর ভেঙে যাওয়ার ঘটনা অত্যন্ত বিরল। তবে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনের কারণে হাড় অস্বাভাবিকভাবে দুর্বল হয়ে পড়তে পারে।

চিকিৎসক আরও জানান, পাঁজর ভাঙার কারণে ফুসফুস বা ফুসফুসের আবরণে কোনো জটিলতা দেখা না দিলে সাধারণত অস্ত্রোপচারের প্রয়োজন হয় না। তাই ওই নারীকে অস্ত্রোপচার ছাড়াই ওষুধ, বিশেষ প্যাচ ও পর্যাপ্ত বিশ্রামের মাধ্যমে সুস্থ হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

অস্টিওপোরোসিস এমন একটি রোগ, যাতে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত কিংবা স্বাভাবিক চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বাড়তে পারে। এ ঘটনা হাড়ের সুস্থতা বজায় রাখতে সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত পুষ্টি ও স্বাস্থ্যকর জীবনযাপনের গুরুত্ব আবারও সামনে এনেছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com