সর্বশেষ
চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ টুপটুপ রেস্তোরাঁয় আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, নিখোঁজ শিক্ষিকা মুক্তা জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: তারেক রহমান একাদশে ভর্তির আবেদনের শেষ সুযোগ আজ, রাত ৮টায় শেষ হচ্ছে সময় গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, দেড় ঘণ্টায় নিয়ন্ত্রণে বগুড়ায় আদালত চত্বরে তরুণীকে জোর করে মাইক্রোবাসে তোলার চেষ্টা ব্যালন ডি’অরে ১৩ পুরস্কার, কে জিতলেন কোন বিভাগে

১০০ গোলের মাইলফলক ছুঁয়েও এমবাপ্পের কাছে বড় দলের জয়

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ | ১১:৪৪ এএম

১০০ গোলের মাইলফলক ছুঁয়েও এমবাপ্পের কাছে বড় দলের জয়

এল ক্লাসিকোয় বার্সেলোনাকে হারিয়ে রিয়াল মাদ্রিদের জার্সিতে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে ব্যক্তিগত এই অর্জন নয়, বরং চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে দলের জয়কেই সবচেয়ে বড় করে দেখছেন ফরাসি এই তারকা।

রোববার রাতে বার্সেলোনার মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। ম্যাচে রিয়ালের হয়ে জোড়া গোল করেন এমবাপ্পে। দ্বিতীয়ার্ধে রাফিনিয়া বার্সেলোনাকে সমতায় ফেরালেও শেষ দিকে এমবাপ্পের গোলেই পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে রিয়াল।

এই জয়ে লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান তিনে নামিয়ে এনেছে মাদ্রিদের ক্লাবটি।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে এমবাপ্পে বলেন, ‘আমি খুব খুশি। সবাই জানে, আমি গোল করতে ভালোবাসি। গোল করে দলকে সাহায্য করতেও ভালো লাগে। তবে আজ এটি কেবল একটি ছোট বিষয়। কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দলের জয়।’

দলের পারফরম্যান্সে সন্তুষ্টি প্রকাশ করে এই ফরোয়ার্ড বলেন, ‘সত্যি বলতে, আজকের ম্যাচের আসল তারকা পুরো দল। আমরা জানতাম, বড় একটি ম্যাচ খেলতে হবে এবং দল হিসেবে খেলতে হবে। শেষ পর্যন্ত দারুণ একটি ম্যাচ হয়েছে। এই জয়ে আমরা মাত্র তিন পয়েন্ট পেয়েছি। লা লিগা জিততে হলে আমাদের আরও অনেক পয়েন্ট সংগ্রহ করতে হবে।’

সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়ের দেখা পেয়েছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শুরুতে কিছুটা ছন্দহীন থাকলেও ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরছে দলটি। তবে টানা জয়ে আত্মতুষ্টিতে ভুগতে চান না এমবাপ্পে। বরং পুরো মৌসুমে জয়ের ধারাবাহিকতা ধরে রাখাই তাঁর লক্ষ্য।

এমবাপ্পে বলেন, ‘এতে বিশেষ কিছু প্রমাণ হয় না। আমাদের ধারাবাহিকতা ধরে রাখতে হবে। পাঁচটি জয় আমাদের কাছে কিছুই নয়। আমরা প্রতিটি ম্যাচ জিততে চাই।’

এল ক্লাসিকোর জয়কে ইতিবাচক বার্তা হিসেবে দেখলেও মৌসুমের পথ এখনো দীর্ঘ বলে মনে করেন এমবাপ্পে। সামনে একই মানসিকতা ও তীব্রতা ধরে রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, ‘আজকের জয় ভালো একটি বার্তা দিয়েছে। কিন্তু আমরা ভাবতে পারি না যে মৌসুম শেষ হয়ে গেছে। আগামী সপ্তাহে রেসিং সান্তান্দারের বিপক্ষেও একই তীব্রতা নিয়ে খেলতে হবে।’

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com