সর্বশেষ
সিরাজগঞ্জে নৌযান শুমারি উপলক্ষে জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত সিলেটে শিশু ফাহিমা হত্যা: প্রধান আসামির মৃত্যুদণ্ড, দুই ভাই খালাস নেত্রকোনায় নদ-নদীর পানি বাড়ছে-কমছে, তাৎক্ষণিক বন্যার আশঙ্কা নেই গাইবান্ধায় গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা বগুড়ায় শিক্ষার্থীদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৯০ হাজার ইয়াবা জব্দ, পালাল চোরাকারবারিরা ২০ মিনিটে সাত বিস্ফোরণে কেঁপে উঠল দুবাই, আকাশজুড়ে ঘন কালো ধোঁয়া যুক্তরাষ্ট্রের ৭ প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা, বাণিজ্যযুদ্ধে নতুন উত্তেজনা মৃত্যু ভাতার কোটি টাকার লোভে রুশ সেনাদের বিয়ে, সামনে এলো চাঞ্চল্যকর প্রতারণার অভিযোগ সরকারকে ব্যর্থ করতে দেশের বিরুদ্ধে একটি দল ষড়যন্ত্র করছে: রিজভী

ফকল্যান্ড বার্তাসহ জার্সি পরে মাঠে আলমিরান্তে ব্রাউন

ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৪ অগাস্ট ২০২৬ | ১:৫৪ পিএম

ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কে আর্জেন্টিনা

ফিফার তদন্ত চলাকালেই নতুন বিতর্কের জন্ম দিল আর্জেন্টিনার দ্বিতীয় বিভাগের ক্লাব আলমিরান্তে ব্রাউন। ফকল্যান্ড দ্বীপ (আর্জেন্টিনার ভাষায় ‘ইসলাস মালভিনাস’) নিয়ে রাজনৈতিক বার্তাসংবলিত জার্সি পরে মাঠে নামায় ক্লাবটি আবারও আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে।

রোববার রেসিং দে কর্দোবার বিপক্ষে ম্যাচে নতুন জার্সি পরে মাঠে নামে আলমিরান্তে ব্রাউন। জার্সির সামনের অংশে লেখা ছিল, ‘মালভিনাস আর্জেন্টিনার’, যা ফকল্যান্ড দ্বীপের ওপর আর্জেন্টিনার সার্বভৌমত্বের দাবিকে তুলে ধরে।

ক্লাবটির দাবি, ‘ইসলাস মালভিনাস’-এর প্রতি শ্রদ্ধা জানিয়েই এই বিশেষ জার্সি তৈরি করা হয়েছে। জার্সিতে ব্যবহৃত ফন্টও সেই ব্যানারের আদলে তৈরি, যা আর্জেন্টিনা জাতীয় দলের খেলোয়াড়রা বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর মাঠে প্রদর্শন করেছিলেন।

ম্যাচের আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) শুরুর একাদশের ছবি প্রকাশ করে ক্লাবটি ক্যাপশনে লেখে, ‘এরা আর্জেন্টিনার!’

ফকল্যান্ড দ্বীপ, যা আর্জেন্টিনা ‘ইসলাস মালভিনাস’ নামে উল্লেখ করে, দীর্ঘদিন ধরে যুক্তরাজ্য ও আর্জেন্টিনার মধ্যে বিরোধপূর্ণ ভূখণ্ড হিসেবে পরিচিত। দ্বীপটি ব্রিটেন থেকে প্রায় ৮ হাজার মাইল এবং আর্জেন্টিনার মূল ভূখণ্ড থেকে প্রায় ৩০০ মাইল দূরে অবস্থিত।

এদিকে, গত সপ্তাহে বিশ্বকাপ চলাকালে একাধিক ম্যাচে নিয়ম ভঙ্গের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিফা। অভিযোগগুলোর একটি হলো, ইংল্যান্ডকে হারানোর পর আর্জেন্টিনার খেলোয়াড়দের প্রদর্শিত ব্যানারটি ফিফার ধারা ১৩(২)(সি) লঙ্ঘন করেছে কি না। ওই ধারায় ক্রীড়া আসরকে রাজনৈতিক বা অন্য কোনো অ-ক্রীড়াসংশ্লিষ্ট বার্তা প্রচারের মাধ্যম হিসেবে ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে স্লোভেনিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচের আগে একই ধরনের ব্যানার প্রদর্শনের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে ২০ হাজার পাউন্ড (প্রায় ২৭ হাজার মার্কিন ডলার) জরিমানা করেছিল ফিফা।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com