সর্বশেষ
কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত, খেলেন দেশীয় খাবার একই সময়ে সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ ও আগুন গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, আত্মহত্যার দাবি স্বজনদের ওমানে পালানোর পথে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক শিশুর জেদে রানওয়ে থেকে ফিরল বিমান, শেষ পর্যন্ত বাতিল ফ্লাইট ভিলাভিসেনসিও হত্যা: ইকুয়েডরে সাবেক মন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, আত্মহত্যার দাবি স্বজনদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১২:০৫ পিএম

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, আত্মহত্যার দাবি স্বজনদের

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে ঢাকা-ময়মনসিংহ রেলপথের ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে। পরে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তাদের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে।

নিহত রিনা আক্তার (৩০) শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে। তার স্বামী আল আমিনের বিস্তারিত পরিচয় জানা যায়নি। তারা দুজনই পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকেলে ইজ্জতপুর স্টেশনের আউটার সিগন্যাল এলাকায় রেললাইনে দুজনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, ‘বিকেলে এক ছেলে ও এক মেয়ে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। এরপর ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর নিয়ে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার সড়কজুড়ে পড়ে রয়েছে।’

নিহত রিনার স্বজনরা জানান, চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কের পর তারা বিয়ে করেন। পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় শ্রীপুর পৌরসভার ভাংনাহাটি এলাকায় আলাদা বাসা ভাড়া নিয়ে থাকতেন তারা।

স্বজনদের দাবি, সম্প্রতি রিনা ও আল আমিন অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। পারিবারিক কলহের জেরে তারা একসঙ্গে আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনরা।

তবে এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তাদের মৃত্যু হয়েছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন বলেন, এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com