সর্বশেষ
কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত, ফুটওভার ব্রিজের দাবিতে মহাসড়ক অবরোধ বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত লঞ্চে সাধারণ যাত্রীদের সঙ্গে আড্ডায় মার্কিন রাষ্ট্রদূত, খেলেন দেশীয় খাবার একই সময়ে সৌদির দুই জ্বালানি স্থাপনায় বিস্ফোরণ ও আগুন গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, আত্মহত্যার দাবি স্বজনদের ওমানে পালানোর পথে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক শিশুর জেদে রানওয়ে থেকে ফিরল বিমান, শেষ পর্যন্ত বাতিল ফ্লাইট ভিলাভিসেনসিও হত্যা: ইকুয়েডরে সাবেক মন্ত্রীসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪ বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ অগাস্ট ২০২৬ | ১১:১৮ এএম

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত, চালকসহ নিহত ৪

ব্রাজিলের রিও ডি জেনিরোর তিজুকা ন্যাশনাল পার্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে চালকসহ চারজন নিহত হয়েছেন। শনিবার এ দুর্ঘটনা ঘটে।

দেশটির ফায়ার সার্ভিসের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, নিহতদের মধ্যে চালক ছাড়া বাকি তিনজন পর্যটক। ঘন গাছপালায় ঘেরা দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার পর হেলিকপ্টারে আগুন ধরে যায়। এতে চালক ও তিন নারী পুড়ে মারা যান। এএফপিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, নিহতদের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে স্থানীয় গণমাধ্যম ও জি১ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত তিন নারী পর্যটক কলম্বিয়ার নাগরিক এবং তারা একই পরিবারের সদস্য।

তিজুকা বনের ভেতরে পাহাড়ের ওপর অবস্থিত চীনা প্যাগোডার আদলে নির্মিত স্থাপনা ‘ভিস্তা শিনেসার’ কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে। স্থানটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান।

রিও ডি জেনিরোতে দুই মাসের ব্যবধানে এটি দ্বিতীয় হেলিকপ্টার দুর্ঘটনা। এর আগে জুনে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে আমেরিকান গায়ক অলিভার ট্রিসহ ছয়জন নিহত হন।

শহরের মনোরম দৃশ্য উপভোগ করতে পর্যটকদের মধ্যে হেলিকপ্টার ভ্রমণ বেশ জনপ্রিয়। শনিবারের দুর্ঘটনার পর রিও ডি জেনিরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরে এক্সে দেওয়া এক বার্তায় জানান, বাণিজ্যিক হেলিকপ্টার চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে ব্রাজিলের জাতীয় বেসামরিক বিমান চলাচল সংস্থাকে তাৎক্ষণিকভাবে নজরদারি বাড়ানোর অনুরোধ করেছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com