সর্বশেষ
হরমুজ বন্ধে ৬০ কোটি ডলারের ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ চকরিয়ায় বাসচাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫ নিহত ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ ১২ ধাপ থেকে ২ ধাপ: ২৮ জেলায় ই-বেইলবন্ড, সহজ হবে জামিনের প্রক্রিয়া টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ৩:৪১ পিএম

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার কারণে দলের মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, বিএনপির পক্ষ থেকে আনন্দের সঙ্গে জানানো হচ্ছে, দলের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে প্রার্থী হয়েছেন। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, হুইপ ও যুগ্ম মহাসচিবরা উপস্থিত ছিলেন। বৈঠক চলাকালীন সাংবাদিকদের কাছে দলের সিদ্ধান্তের বিষয়টি জানান রিজভী।

এদিকে রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুলের দলীয় পদত্যাগের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com