সর্বশেষ
ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৭:০১ এএম

গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝ-আকাশে হঠাৎ ৩০০ ফুট নিচে নেমে যাওয়ার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। ঘটনার সময় বিমানের প্রধান পাইলট গাঁজা সেবন করেছিলেন বলে দুই দফা ডোপ টেস্টে প্রমাণ মিলেছে। এ ঘটনায় বিমানের দুই পাইলটকেই সাময়িকভাবে গ্রাউন্ডেড করা হয়েছে।

গত ৪ আগস্ট ১৩৭ যাত্রী ও আট ক্রু সদস্য নিয়ে ফুকেট থেকে দিল্লির উদ্দেশে রওনা হয় এয়ার ইন্ডিয়ার ‘এআই-২৩৭৯’ ফ্লাইটটি। ক্রুজিং অবস্থায় এয়ারবাস এ৩২০নিও বিমানটি হঠাৎ প্রায় ৩০০ ফুট নিচে নেমে যায়। এতে বিমানের ভেতরে তীব্র ‘নেগেটিভ-জি’ পরিস্থিতির সৃষ্টি হয়। সিটবেল্ট না বাঁধা থাকায় যাত্রীরা আসন থেকে ছিটকে পড়েন। এতে অন্তত ২০ যাত্রী ও চার ক্রু সদস্য আহত হন।

ভারতের বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী রাম মোহন নাইডু জানান, আহতদের মধ্যে দুজন ক্রু সদস্যের টেলবোন ও ঘাড়ে গুরুতর আঘাত লাগে।

ঘটনার সময় প্রধান পাইলট ককপিটের নির্ধারিত আসনে ছিলেন না এবং সহ-পাইলট বিমানটি নিয়ন্ত্রণ করছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বিমানটি দিল্লিতে অবতরণের পর নিয়ম অনুযায়ী পাইলটদের ডোপ টেস্ট করা হয়। প্রথম পরীক্ষায় প্রধান পাইলটের শরীরে গাঁজার সক্রিয় উপাদানের উপস্থিতি পাওয়া যায়। পরে মঙ্গলবার দ্বিতীয় দফার পরীক্ষাতেও একই ফল আসে।

তবে বিমানটি হঠাৎ নিচে নেমে যাওয়ার সঙ্গে পাইলটের গাঁজা সেবনের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, তা এখনো নিশ্চিত হয়নি। যান্ত্রিক ত্রুটি, হাইড্রোলিক সমস্যা, মানবিক ভুলসহ সম্ভাব্য সব কারণই খতিয়ে দেখা হচ্ছে।

ঘটনার পর এয়ারক্রাফ্ট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো (এএআইবি) পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, তদন্তে উড্ডয়ন-সংক্রান্ত তথ্য, রক্ষণাবেক্ষণের নথি, ফ্লাইট রেকর্ডার বা ডেটা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষ্য পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রণালয় বলেছে, তদন্ত শেষ হওয়ার আগে কোনো আংশিক তথ্যের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো উচিত নয়। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ শনাক্ত করে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকানোই তদন্তের মূল লক্ষ্য।

এদিকে ঘটনার গুরুত্ব বিবেচনায় এয়ার ইন্ডিয়ার বিদায়ী সিইও ক্যাম্পবেল উইলসন বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

মন্ত্রী রাম মোহন নাইডু বলেন, বিমান চলাচলের নিরাপত্তা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। নিয়ন্ত্রক সংস্থা বা এয়ারলাইন্স—কোনো পক্ষের ক্ষেত্রেই নিরাপত্তার বিষয়ে আপস করা হবে না।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com