নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ২:১৯ পিএম

সিলেট মহানগরের রায়নগর মিতালি আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রী ও গৃহপরিচারিকার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে ১১১ নম্বর বাসা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—বাসার বাসিন্দা আব্দুস সত্তার মিয়া (৮২), তার স্ত্রী (৭২) এবং তাদের গৃহপরিচারিকা (২৫)।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মঈনুল জাকির বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে তিনজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে বাসা থেকে মরদেহ তিনটি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে তিনজনের মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।



© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত