সর্বশেষ
গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে ভোটে এগিয়ে বিরোধীরা, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তায় নেতানিয়াহু চিকিৎসকদের অবহেলায় রোগীর ক্ষতি যেন না হয়: প্রতিমন্ত্রী টুকু ট্রাম্পের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ সাবেক মিস সুইজারল্যান্ডের আইনজীবী তালিকাভুক্তিতে সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর, কার্যকর ২০৩০ থেকে গাজায় গণহত্যা অব্যাহত, ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের নতুন অভিযোগ

বিজয়নগরে হামদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ অগাস্ট ২০২৬ | ৫:১৩ পিএম

বিজয়নগরে হামদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে হামদু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আবুল খায়েরকে (৫৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫ মিনিটের দিকে সিলেট কোতোয়ালি থানাধীন একটি আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৯-এর সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়া ও সিপিএসসি সিলেটের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আবুল খায়ের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বাগদিয়া বন্দের বাড়ি এলাকার মৃত আব্দুল মন্নাফের ছেলে।

র‌্যাব জানায়, গত ১ আগস্ট সকালে গরু দিয়ে হামদু মিয়ার জমির ফসল নষ্ট করাকে কেন্দ্র করে তার সঙ্গে কয়েকজনের কথা-কাটাকাটি হয়। পরে সকাল ৯টার দিকে আবু খায়েরের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি হামদু মিয়ার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি মারধর করেন। এ সময় হামদুকে রক্ষা করতে এগিয়ে এলে পরিবারের কয়েকজন সদস্যও হামলার শিকার হন।

গুরুতর আহত হামদু মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে বিজয়নগর থানায় হত্যা মামলা করেন।

মামলার পর আসামিদের গ্রেপ্তারে র‌্যাব-৯ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে সিলেটে অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় প্রধান আসামি আবুল খায়েরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com