সর্বশেষ
ইরানের পথে জাহাজে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা বিশ্ব হাতি দিবস আজ: আবাসস্থল সংকটে লোকালয়ে বাড়ছে হাতির হানা প্রেমিকাকে বিয়ের ‘বদলা’ নিতে মাদকের ফাঁদ, শেষমেশ জেলে সাবেক প্রেমিক বাংলাদেশি তকমা দিয়ে ভারতীয় নারীকে পুশইন, ফেরাতে হাইকোর্টে পরিবার গাঁজা সেবন করে বিমান চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার পাইলট, দুই দফা ডোপ টেস্টে পজিটিভ কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত বেড়ে ২৫৪ বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত মুন্সিগঞ্জের গজারিয়ায় জুন ক্লোজিং এর নামে প্রকল্পের টাকা হরিলুট ! নেপথ্যের নায়ক পিআইও এবং তার অফিস সহায়ক বিদ্যুতের তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ পাইকগাছাবাসী, ধ্বস নেমেছে ব্যবসা-বাণিজ্যে হবিগঞ্জে শাশুড়ি হত্যায় জামাতার যাবজ্জীবন

বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১২ অগাস্ট ২০২৬ | ৬:৪৬ এএম

বিয়ে করলেই ৫ লাখ টাকা! তবে রয়েছে কঠিন কিছু শর্ত

আন্তঃজাতীয় বিয়েতে উৎসাহ দিতে দম্পতিদের সর্বোচ্চ ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিচ্ছে ভারত সরকার। বর্ণপ্রথা ও সামাজিক বৈষম্য কমিয়ে সামাজিক সম্প্রীতি বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ভারতের সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত ‘আম্বেদকর সামাজিক সংহতি প্রকল্প’-এর আওতায় এ সহায়তা দেওয়া হয়। শুরুতে এ প্রকল্পে অনুদানের পরিমাণ ছিল আড়াই লাখ টাকা। পরে তা বাড়িয়ে ৫ লাখ টাকা করা হয়েছে।

তবে বিয়ে করলেই হাতে পাওয়া যাবে না পুরো টাকা। প্রকল্পের নিয়ম অনুযায়ী, অনুদানের একটি অংশ নবদম্পতির যৌথ ব্যাংক হিসাবে জমা দেওয়া হয়। বাকি অর্থ নির্দিষ্ট মেয়াদের জন্য আমানত হিসেবে রাখা হয়।

কারা পাবেন এই সুবিধা?

এ সুবিধা পেতে হলে দম্পতির একজনকে সরকার স্বীকৃত সংরক্ষিত বা অনগ্রসর সম্প্রদায়ের হতে হবে। অন্যজনকে হতে হবে সাধারণ বা অসংরক্ষিত শ্রেণির।

শুধু সামাজিক বা ধর্মীয় রীতিতে বিয়ে করলেও চলবে না। বিয়েটি অবশ্যই ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইন অথবা বিশেষ বিবাহ আইনের আওতায় নিবন্ধিত হতে হবে।

রয়েছে আরও শর্ত

স্বামী-স্ত্রী দুজনেরই এটি প্রথম বিয়ে হতে হবে। আগে কারও বিয়ে হয়ে থাকলে এ প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

এ ছাড়া বিয়ের এক বছরের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করতে হবে। নির্ধারিত সময় পার হয়ে গেলে আবেদন গ্রহণ করা হবে না।

অর্থাৎ, আন্তঃজাতীয় বিয়েতে সরকারি এই আর্থিক সহায়তা পেতে হলে নির্ধারিত শ্রেণি, বৈধ বিবাহ নিবন্ধন এবং প্রথম বিয়েসহ সব শর্ত পূরণ করতে হবে।

সূত্র: সংবাদ প্রতিদিন

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com