সর্বশেষ
হরমুজ বন্ধে ৬০ কোটি ডলারের ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ চকরিয়ায় বাসচাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫ নিহত ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ ১২ ধাপ থেকে ২ ধাপ: ২৮ জেলায় ই-বেইলবন্ড, সহজ হবে জামিনের প্রক্রিয়া টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪

চকরিয়ায় বাসচাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ৪:০০ পিএম

চকরিয়ায় বাসচাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার খুটাখালীতে বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে খুটাখালী নয়াপাড়া বায়তুল মামুর জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মালুমঘাট হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সামশুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—চকরিয়ার খুটাখালী সেগুনবাগিচা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে মো. জসিম উদ্দিন (২৫), ফুলছড়ি শিয়াপাড়ার মৃত মনজুর আলমের ছেলে মো. শাহেদ (২৭), ইদগাঁও উপজেলার মৃত আবুল কাশেমের ছেলে মোহাম্মদ রফিক (২৮) এবং আমিনুল হকের ছেলে মো. জিয়াবুল হক (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে নোয়াখালী সদর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে আসে লাল সবুজ পরিবহনের একটি বাস। একই সময়ে ইদগাঁও থেকে যাত্রী নিয়ে একটি লেগুনা চকরিয়ার দিকে যাচ্ছিল। খুটাখালী নয়াপাড়া এলাকায় পৌঁছালে বাসটি লেগুনাটিকে সজোরে চাপা দেয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে গিয়ে এর যাত্রীরা গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল ও মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে শাহেদ, রফিক ও জিয়াবুল এবং মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে জসিম উদ্দিন মারা যান।

মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গনি জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও লেগুনা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com