সর্বশেষ
হরমুজ বন্ধে ৬০ কোটি ডলারের ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ চকরিয়ায় বাসচাপায় লেগুনার ৪ যাত্রী নিহত, আহত ৫ নিহত ২৬৫, নিখোঁজ ৪৯৬: চূড়ান্ত পর্যায়ে কলম্বিয়ার উদ্ধার অভিযান রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, ছাড়লেন দলীয় সব পদ ১২ ধাপ থেকে ২ ধাপ: ২৮ জেলায় ই-বেইলবন্ড, সহজ হবে জামিনের প্রক্রিয়া টাইগার পেসারদের তোপে ১৭৬ রানেই ৮ উইকেট হারিয়ে বিপাকে অস্ট্রেলিয়া পদ ছাড়ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ট্রাম্পের প্রচারণার পোস্ট থেকে সরানো হলো টেইলর সুইফটের গান, নেপথ্যে যে কারণ ধারণক্ষমতার অতিরিক্ত যাত্রী, জিম্বাবুয়ের কারিবা হ্রদে ফেরিডুবি; নিহত ৪৪

হরমুজ বন্ধে ৬০ কোটি ডলারের ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ১৩ অগাস্ট ২০২৬ | ৪:১৮ পিএম

হরমুজ বন্ধে ৬০ কোটি ডলারের ক্ষতিতে জার্মান শিপিং জায়ান্ট

মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে হরমুজ প্রণালি বন্ধ থাকায় প্রায় ৬০ কোটি মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে জার্মানির শীর্ষস্থানীয় কনটেইনার শিপিং কোম্পানি হ্যাপাগ-লয়েড। এতে প্রতিষ্ঠানটির নিট মুনাফাও উল্লেখযোগ্যভাবে কমেছে।

বৃহস্পতিবার হ্যাপাগ-লয়েড জানায়, এপ্রিল থেকে জুন—দ্বিতীয় প্রান্তিকে হরমুজ সংকটের কারণে তাদের প্রায় ৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৩০ লাখ ডলারে। গত বছরের একই সময়ে যা ছিল ৩০ কোটি ৬০ লাখ ডলার।

কোম্পানিটি বলেছে, এশিয়া থেকে শক্তিশালী রপ্তানি এবং যুক্তরাষ্ট্রে চাহিদা বাড়ায় মধ্যপ্রাচ্যের সংকটজনিত ক্ষতির কিছুটা প্রভাব সামাল দেওয়া সম্ভব হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় জ্বালানি, বিমা, গুদামজাতকরণ, বিকল্প রুট ও অভ্যন্তরীণ পরিবহন বাবদ অতিরিক্ত ব্যয় বেড়েছে। ফলে হ্যাপাগ-লয়েডের লাইনার শিপিং বিভাগের পরিচালন মুনাফা ১৬ কোটি ৭০ লাখ ডলার থেকে কমে ১৫ কোটি ৩০ লাখ ডলারে নেমে এসেছে।

সূত্র: আল-জাজিরা

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com