সর্বশেষ
দুই গোলে পিছিয়েও নাপোলিকে হারাল ইন্টার, শেষ মুহূর্তে নায়ক লাউতারো সংকটকে পুঁজি করে অরাজকতা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী ৭৫০ কেজি মাদক জব্দের মামলায় টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড প্রতারণার মামলায় হাইকোর্টে জামিন পেলেন বিদিশা হরমুজে ফের উত্তাপ, মার্কিন জাহাজে হামলার পর অন্য দেশগুলোকেও ইরানের হুঁশিয়ারি ৩৬ হাজার ফুট উচ্চতায় এয়ার ইন্ডিয়ার বিমানে তিন হাইড্রোলিক ব্যবস্থা বিকল, আহত ২৪ বাড্ডায় ফার্নিচারের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস একা হাতে মৃতপ্রায় নদী বাঁচিয়ে বিদেশি চাকরির প্রস্তাব পেলেন তরুণ বিশ্বসুন্দরীর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০, আহত ৬

এয়ারবাস চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষের অভিযোগ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ | ১১:৩৩ এএম

এয়ারবাস চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষের অভিযোগ, শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্টের ছেলে গ্রেফতার

এয়ারবাস বিমান কেনাবেচার চুক্তিতে ৮ লাখ ডলার ঘুষ নেওয়ার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষের ছেলে ও সংসদ সদস্য নামাল রাজাপক্ষেকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশটির দুর্নীতি বা ঘুষের অভিযোগ তদন্তকারী কমিশন (সিআইএবিওসি) তাকে গ্রেফতার করে। পরে কলম্বোর প্রধান ম্যাজিস্ট্রেট আসঙ্গা বোদারাগামা তদন্তের স্বার্থে ৪০ বছর বয়সী নামাল রাজাপক্ষেকে দুই সপ্তাহ আটক রাখার নির্দেশ দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩ সালের ২৩০ কোটি ডলারের এয়ারবাস চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট দুর্নীতির অভিযোগে নামালকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের দাবি, চুক্তিটি নিশ্চিত করতে ইউরোপীয় বিমান নির্মাতা প্রতিষ্ঠানটি শ্রীলঙ্কার রাজনীতিক ও কর্মকর্তাদের যে অর্থ দিয়েছিল, তার অংশ হিসেবে নামাল রাজাপক্ষে ৮ লাখ ডলার গ্রহণ করেন।

সিআইএবিওসি আদালতকে জানায়, এক শ্রীলঙ্কান ব্যবসায়ী দুটি সিঙ্গাপুরের ব্যাংক হিসাবের মাধ্যমে ওই অর্থ নামাল রাজাপক্ষের কাছে পাঠানোর ব্যবস্থা করেছিলেন।

গ্রেফতারের পর নামাল রাজাপক্ষের আইনজীবী নিশান্ত দয়ানন্দ জামিনের আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে দেন।

এদিকে, একই বিমান কেনার ঘটনায় দুর্নীতির অভিযোগে গত মে মাসে সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষেকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিআইএবিওসি। তার বিরুদ্ধেও ঘুষ নেওয়ার অভিযোগ রয়েছে।

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের সাবেক প্রধান নির্বাহী কপিলা চন্দ্রসেনাও এ ঘটনায় তদন্তের মুখে ছিলেন। মার্চে তদন্তকারীদের তিনি জানিয়েছিলেন, প্রেসিডেন্টকে প্রায় ৫ লাখ ডলার ঘুষ দিয়েছিলেন। মে মাসে পুনরায় গ্রেফতারের ঠিক আগে এক আত্মীয়ের বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। তবে তার মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com