সর্বশেষ
পলিথিন-প্লাস্টিক বন্ধে আরও কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ রুল খারিজ, ছবি ছাড়া হবে না জাতীয় পরিচয়পত্র অক্টোবরের শুরুতে বাড়তে পারে ডেঙ্গুর প্রকোপ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী স্পেনে আরও এক ক্লাবের মালিক হচ্ছেন মেসি হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলার দাবি ইরানের সকালে ঘুম ঘুম ভাব কাটাবেন যেভাবে সরাসরি সম্প্রচারের সময় কিয়েভে টিভি চ্যানেলে রুশ ড্রোন হামলা, নিহত ৫ বোলারদের দাপটে আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ নেপালে ভয়াবহ বন্যা-ভূমিধস: সুড়ঙ্গের ‘এয়ার পকেটে’ ৯ দিন বেঁচে ছিলেন দুই জলবিদ্যুৎকর্মী

গোলকিপার হয়েও জোড়া গোল, ডাচ ফুটবলে নতুন ইতিহাস কোমান জুনিয়রের

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ | ৭:০২ এএম

গোলকিপার হয়েও জোড়া গোল, ডাচ ফুটবলে নতুন ইতিহাস কোমান জুনিয়রের

গোলরক্ষক হয়েও জোড়া গোল করে দলকে হার থেকে বাঁচিয়ে বিরল কীর্তি গড়েছেন রোনাল্ড কোমান জুনিয়র। ডাচ লিগ এরেডিভিজির ম্যাচে তাঁর দুই পেনাল্টি গোলে কামবুরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে টেলস্টার।

৩১ বছর বয়সী কোমান জুনিয়র ডাচ ফুটবল কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ রোনাল্ড কোমানের ছেলে। গোলকিপার হিসেবে এক ম্যাচে দুটি গোল করে ডাচ লিগে নতুন ইতিহাস গড়েছেন তিনি।

নিজেদের মাঠে ম্যাচের ২২ মিনিটেই বড় ধাক্কা খায় টেলস্টার। ফরোয়ার্ড নকভি থেইর থোরিসন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। একজন কম নিয়ে খেলেও প্রথমার্ধে কামবুরকে গোলবঞ্চিত রাখেন কোমান জুনিয়র।

দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র সাত মিনিটের ব্যবধানে দুটি গোল করে এগিয়ে যায় কামবুর। তখন ১০ জনের টেলস্টারের ম্যাচে ফেরার সম্ভাবনা কঠিনই মনে হচ্ছিল।

তবে ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান কোমান জুনিয়র। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ের ১১ মিনিটে আবারও পেনাল্টি পায় টেলস্টার। এবারও স্পটকিকে সফল হন কোমান। তাঁর দ্বিতীয় গোলেই ২-২ সমতায় ফেরে টেলস্টার।

শেষ পর্যন্ত কোমান জুনিয়রের জোড়া গোলেই হার এড়ায় টেলস্টার।

এই ম্যাচের মধ্য দিয়ে ডাচ লিগে এক ম্যাচে একাধিক গোল করা প্রথম গোলকিপার হিসেবে রেকর্ড গড়েছেন কোমান জুনিয়র। বিশ্ব ফুটবলেও গোলরক্ষকের এক ম্যাচে জোড়া গোলের ঘটনা বেশ বিরল।

বাবা রোনাল্ড কোমানও গোল করার দক্ষতার জন্য বিখ্যাত ছিলেন। ডিফেন্ডার হয়েও ফ্রি-কিক ও পেনাল্টি থেকে নিয়মিত গোল করতেন তিনি।

গোলকিপার হিসেবে গোল করার ক্ষেত্রে বিশ্ব ফুটবলের অন্যতম পরিচিত নাম ব্রাজিলের রজেরিও চেনি ও প্যারাগুয়ের হোসে লুইস চিলাভার্ট। চেনি ক্যারিয়ারে ১২৯ গোল করে গোলরক্ষক হিসেবে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com