নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:০০ পিএম

শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে স্থানীয় সরকার নির্বাচন না করে পরীক্ষা শেষে জানুয়ারিতে নির্বাচন আয়োজনের চিন্তা করছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এ কথা জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, বার্ষিক পরীক্ষা থাকায় নভেম্বর-ডিসেম্বরে ভোট হবে না। পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও বলেন, পাবলিক পরীক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন। ফলে এ সময়ে নির্বাচন আয়োজন করা কঠিন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে চিঠি চালাচালির কোনো নজির নেই উল্লেখ করে আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন উপযোগী স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তালিকা সরকারের কাছে চাওয়া হয়েছে।
তিনি বলেন, বাস্তবতার নিরিখেই নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।




© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত