সর্বশেষ
থানার মূল ফটক বন্ধ রেখে ওসির ছেলের জন্মদিন, ভিডিও ভাইরাল ব্রাহ্মণবাড়িয়ায় অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর ভস্মিভূত বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে নিহত ২, আহত ৭ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ পরীক্ষা শেষে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন: ইসি আনোয়ারুল দাউদকান্দিতে মহাসড়কের মাঝখানে বাস উল্টে আহত ২৫ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদে ৪ ইউরোপীয় দেশের সমর্থন জাপানকে হারিয়ে এশিয়ান গেমসে আফগানিস্তানের দারুণ শুরু চীন-যুক্তরাষ্ট্রকে ‘প্রতিদ্বন্দ্বী নয়, অংশীদার’ হওয়ার আহ্বান শি জিনপিং নিরাপদ ও টেকসই ভবিষ্যৎ গড়তে বিশ্বনেতাদের একসঙ্গে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:২৯ পিএম

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ট্রফি প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি কোর্সে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উল্লেখ্য, এ কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞানের মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে তুলতে কোর্সটি বিশেষভাবে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরসহ ঘাঁটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI)-এর প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com