সর্বশেষ
বিয়ে করতে চান না ষষ্ঠ শ্রেণির ছাত্রী, ইউএনওর কাছে এসে পেলেন পড়াশোনার দায়িত্ব নরসিংদীতে সিএনজি ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ২ যাত্রী নিহত এশিয়ান গেমসে আফগানিস্তানকে ৫ উইকেটে হারাল নেপাল প্রয়াত ও অসুস্থ চার সাংবাদিকের পরিবারের পাশে এবিজি ফাউন্ডেশন গাজায় ড্রোন বিস্ফোরণে দুই ইসরায়েলি রিজার্ভ সেনা নিহত দুপুরের খাবারের পর ঘুমঘুম ভাব? যা করবেন ফিলিস্তিন-ইরান ইস্যুতে জোরালো আন্তর্জাতিক পদক্ষেপ চান অ্যালবানিজ শর্টবোর্ড সার্ফিংয়ে হিটে তৃতীয় ফাতেমা কুমিল্লায় ৪৮ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২৬৩ প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে শক্তিশালী বৈশ্বিক পদক্ষেপ চান শামা ওবায়েদ

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ | ৪:২৯ পিএম

বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ

বাংলাদেশ বিমান বাহিনীর ১৩২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্স (জেসিএসসি) এর সনদপত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের মধ্যে সনদপত্র ও ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র ও ট্রফি প্রদান করেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোর্সে সেরা নৈপুণ্যের জন্য বাংলাদেশ বিমান বাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট হাসিন তানভীরকে ‘বিমান বাহিনী প্রধানের ট্রফি’ প্রদান করা হয়। প্রধান অতিথি কোর্সে উত্তীর্ণ সব কর্মকর্তাকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

উল্লেখ্য, এ কোর্সে দেশ ও বিদেশের বিমান বাহিনীর ৫৮ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের অর্জিত কর্মলব্ধ জ্ঞানের মাধ্যমে সশস্ত্র বাহিনীর বিভিন্ন পর্যায়ে কমান্ড, স্টাফ ও নির্দেশনামূলক দায়িত্ব পালনে দক্ষ করে তুলতে কোর্সটি বিশেষভাবে সাজানো হয়েছে।

অনুষ্ঠানে বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের এয়ার অধিনায়ক, বিমান সদরসহ ঘাঁটির সব ঊর্ধ্বতন কর্মকর্তা, কমান্ড অ্যান্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউট (CSTI)-এর প্রশিক্ষক এবং কক্সবাজারের আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com