সর্বশেষ
বিপুল অর্থ খরচ করে তিনি এলেন ঢাকায় ! কানুনগো রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি, ‘দর্শক আমাকে চান’ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান বোস্টনের পথে ৬ আরোহীসহ বিমান নিখোঁজ, সাগরে মিলল ধ্বংসাবশেষ বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু বাড়িভাড়া আকাশছোঁয়া, স্পেনজুড়ে রাজপথে হাজারো মানুষ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ ফেনীতে চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত ইরান যুদ্ধে মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি, তদন্তে পর্তুগাল সরকার

ওয়ানডেতে দ্রুত ১০ হাজার রানের মাইলফলকে রোহিত, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | ৪:২৮ পিএম

ওয়ানডেতে দ্রুত ১০ হাজার রানের মাইলফলকে রোহিত, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড

নিউ চণ্ডীগড়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে নতুন কীর্তি গড়েছেন রোহিত শর্মা। ওপেনার হিসেবে দ্রুততম ১০ হাজার ওয়ানডে রান পূর্ণ করে শচীন টেন্ডুলকারের ২২ বছরের পুরোনো রেকর্ড ভেঙেছেন ভারতের সাবেক এই অধিনায়ক।

মাইলফলকটি স্পর্শ করতে রোহিতের প্রয়োজন ছিল মাত্র দুই রান। ইনিংসের শুরুতেই সেই রান তুলে নিয়ে ২০২তম ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেন তিনি।

এর আগে ওপেনার হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন শচীন টেন্ডুলকার, ক্রিস গেইল ও সনাৎ জয়াসুরিয়া। তাদের পর চতুর্থ ব্যাটার হিসেবে এই কীর্তি গড়লেন রোহিত।

টেন্ডুলকার ২০০৪ সালের ১৮ জানুয়ারি ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২১৪তম ইনিংসে ওপেনার হিসেবে ১০ হাজার রান পূর্ণ করেছিলেন। সেই রেকর্ড এবার ১২ ইনিংস কম খেলেই ভেঙে দিলেন রোহিত।

এদিকে সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। শুভমান গিলের নেতৃত্বাধীন দল ইতোমধ্যে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। অন্যদিকে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নেমেছে ওয়েস্ট ইন্ডিজ।

শেষ ওয়ানডেতে ভারতীয় একাদশে তিনটি পরিবর্তন আনা হয়েছে। দলে ফিরেছেন নীতিশ কুমার রেড্ডি ও মোহাম্মদ সিরাজ। পাশাপাশি ওয়ানডে অভিষেক হয়েছে অংশুল কাম্বোজের।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com