সর্বশেষ
বিপুল অর্থ খরচ করে তিনি এলেন ঢাকায় ! কানুনগো রফিকুল ইসলামের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ! শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধই থাকবে: ইরান শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি, ‘দর্শক আমাকে চান’ সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান বোস্টনের পথে ৬ আরোহীসহ বিমান নিখোঁজ, সাগরে মিলল ধ্বংসাবশেষ বিমান দুর্ঘটনায় ‘দ্য কল অব দ্য ওয়াইল্ড’ অভিনেতার মৃত্যু বাড়িভাড়া আকাশছোঁয়া, স্পেনজুড়ে রাজপথে হাজারো মানুষ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ ফেনীতে চেকপোস্টে তল্লাশির সময় ট্রাকের ধাক্কায় এসআরবি সদস্য নিহত ইরান যুদ্ধে মার্কিন ঘাঁটি ব্যবহারের অনুমতি, তদন্তে পর্তুগাল সরকার

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৬ | ১:০৪ পিএম

সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে সেনাপ্রধান

৯ দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ছেড়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (৩ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন।

রোববার (৪ অক্টোবর) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, সফরের প্রথম পর্যায়ে অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিতব্য ‘চিফ অব আর্মি সিম্পোজিয়াম অ্যান্ড ল্যান্ড ফোর্সেস ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সপোজিশন ২০২৬’-এ অংশ নেবেন সেনাপ্রধান। এ ছাড়া মেলবোর্নে অবস্থিত ডেকিন ইউনিভার্সিটিও পরিদর্শন করবেন তিনি।

এরপর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘অ্যাসোসিয়েশন অব দ্য ইউএস আর্মি (এইউএসএ) অ্যানুয়াল মিটিং অ্যান্ড এক্সপোজিশন’-এ যোগ দেবেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

সফরকালে দুই দেশের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন সেনাপ্রধান। পাশাপাশি তিনি বিভিন্ন সামরিক স্থাপনাও পরিদর্শন করবেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com