সর্বশেষ
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের নিয়ন্ত্রণে; উদ্ধার ৬৯ নেত্রকোনা সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, লক্ষ্য বাব আল-মানদেব ওয়ানডেতে দ্রুত ১০ হাজার রানের মাইলফলকে রোহিত, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এমন দাবি? ইরান-ইয়েমেন নিয়ে ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের গোপন বৈঠক ফুটপাত দখল করলে ফের উচ্ছেদ, ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক হরমুজ এড়িয়ে বিকল্প তেলপথ খুঁজছে ইরাক, তুরস্কের সঙ্গে বড় চুক্তির উদ্যোগ বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি: প্রধানমন্ত্রী

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৬ | ৪:১০ পিএম

ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না। সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছেলে-মেয়েদের সৃজনশীল কাজে ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশেও গুরুত্ব দিতে হবে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী চারুকলা প্রদর্শনী, কর্মশালা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, ‘সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের আঁকা ছবির ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দ ও সৃজনশীলতার জন্যও ছবি আঁকে।’

তিনি বলেন, ‘আমাদের সুস্থ সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছেলে-মেয়েদের ফিরিয়ে আনতে হবে। লেখাপড়ার পাশাপাশি তাদের সাংস্কৃতিক বিকাশ ঘটাতে হবে। একজন ভালো মানের শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না।’

আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম আরও বলেন, দেশে সারা বছর সাংস্কৃতিক চর্চা অব্যাহত রাখতে হবে। আগামী শীত মৌসুমে সারা দেশে সাংস্কৃতিক উৎসব আয়োজন করা হবে। এতে আবহমান গ্রামবাংলার বিভিন্ন ধরনের সংস্কৃতি তুলে ধরা হবে।

এ জন্য এখন থেকেই প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান সংস্কৃতি প্রতিমন্ত্রী।

হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জিএম সরফরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার প্রভাস কুমার সিংহ, হবিগঞ্জ সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ জাহানারা বেগম, জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী ও চিত্রশিল্পী অভিজিত চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। এ সময় হবিগঞ্জ পৌরসভার প্রশাসক মঈনুল হক, জেলা সাহিত্য পরিষদের সভাপতি তাহমিনা বেগম গিনি, চিত্রশিল্পীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে প্রধান অতিথি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এরপর তিনি শিল্পীদের আঁকা চিত্রকর্মের প্রদর্শনী পরিদর্শন করেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com