সর্বশেষ
গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ৯ ইউনিটের নিয়ন্ত্রণে; উদ্ধার ৬৯ নেত্রকোনা সীমান্তে ৯ মাসে ১২ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ হুতিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির, লক্ষ্য বাব আল-মানদেব ওয়ানডেতে দ্রুত ১০ হাজার রানের মাইলফলকে রোহিত, ভাঙলেন টেন্ডুলকারের রেকর্ড ভালো শিল্পী কখনো অন্যায় কাজে জড়াতে পারেন না: সংস্কৃতি প্রতিমন্ত্রী ইরানের পরমাণু স্থাপনাকে ‘মাদক কারখানা’ বললেন ট্রাম্প, কেন এমন দাবি? ইরান-ইয়েমেন নিয়ে ট্রাম্পের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের গোপন বৈঠক ফুটপাত দখল করলে ফের উচ্ছেদ, ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক হরমুজ এড়িয়ে বিকল্প তেলপথ খুঁজছে ইরাক, তুরস্কের সঙ্গে বড় চুক্তির উদ্যোগ বাংলাদেশকে বিনিয়োগের আকর্ষণীয় গন্তব্যে পরিণত করছি: প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | ৪:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতিকালে দুটি ককটেল বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের শেখটোলা পিয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন কৃষ্ণগোবিন্দপুর গ্রামের শাহাবুদ্দিনের ছেলে সুমেল (৩২) এবং রামচন্দ্রপুরহাট গোঠিপাড়ার এলামের ছেলে আব্দুল হামিদ (১৮)। পরে তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মহারাজপুরের শেখটোলা ও কবিরাজপাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ওদুদ মহরিল ও সাবেক ইউপি সদস্য জালাল মেম্বারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সাম্প্রতিক সময়েও দুই পক্ষের মধ্যে একাধিকবার বিরোধের ঘটনা ঘটেছে।

শুক্রবার সকালে দুই পক্ষ ককটেল ও বিভিন্ন অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ানোর প্রস্তুতি নিচ্ছিল—এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণে সুমেল ও আব্দুল হামিদ আহত হন।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ওদুদ মহরিল ও জালাল মেম্বারের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। শুক্রবার তারা আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণ হয়। ঘটনাস্থল থেকে আরও ১১টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com