সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২ চীনের রপ্তানি স্থগিত, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর খবরে তেলের দাম ঊর্ধ্বমুখী টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা হুতিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা অস্ত্রের ঘাটতি মেটাতে ২৪.৪ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের

হুতিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | ১১:৫৩ এএম

হুতিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি

সংগৃহীত ছবি

সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া চারটি ড্রোন ও দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংসের দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট।

বৃহস্পতিবার (১ অক্টোবর) জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালিকি এ তথ্য জানান।

তিনি বলেন, খামিস মুশাইতের আকাশসীমায় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও চারটি ড্রোন ধ্বংস করা হয়েছে। এছাড়া জাজান এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়।

সৌদি সিভিল ডিফেন্স জানিয়েছে, প্রতিহত করা একটি ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ খামিস মুশাইতের একটি আবাসিক এলাকায় পড়ে। এতে কয়েকটি ভবন ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর সেখানে জরুরি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মেজর জেনারেল তুরকি আল-মালিকি বলেন, হুতিদের হামলা প্রতিহত করা এবং তাদের কর্মকাণ্ড নিরুৎসাহিত করতে সৌদি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা অব্যাহত রাখবে।

সাম্প্রতিক সময়ে সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বেড়েছে। এর আগে শনিবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিল, রিয়াদমুখী দুটি ড্রোন এবং খামিস মুশাইতের দিকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এর দুই দিন আগে ইয়ানবু ও তাইফের দিকে ছোড়া ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করেছিল সৌদি নেতৃত্বাধীন জোট।

সূত্র: আরব নিউজ ও আল-জাজিরা

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com