সর্বশেষ
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজশিক্ষক, গণপিটুনির পর বরখাস্ত ফেনীতে ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ কিট, দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮, বাড়ছে হতাহতের সংখ্যা ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প বাংলাদেশ সীমান্তঘেঁষা রাখাইনে বিমান হামলা, নিহত ৫০; জাতিসংঘের উদ্বেগ কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ ফেনীর পথে প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

ফেনীতে ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | ৩:৩১ পিএম

ফেনীতে ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফেনী সফরের কর্মসূচির অংশ হিসেবে ‘মহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা আড়াইটার দিকে জেলার পরশুরাম উপজেলার খেয়াঘাট-মহুরী ব্রিজ এলাকায় প্রকল্পটির উদ্বোধনী ফলক উন্মোচন করেন তিনি।

ফলক উন্মোচনের পর সেখানে বৃক্ষরোপণ করেন প্রধানমন্ত্রী। পরে নদী খনন কর্মসূচিরও উদ্বোধন করেন তিনি।

ঢাকা থেকে সড়কপথে অনুষ্ঠানস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ফেনী-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল আলম মজনু।

এ সময় ফেনী-২ আসনের সংসদ সদস্য ভিপি জয়নাল আবেদীন, ফেনী-৩ আসনের সংসদ সদস্য ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, পানিসম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, গৃহায়ণমন্ত্রী জাকারিয়া তাহের, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন, মহিলা সংসদ সদস্য রেহানা আক্তার রানুসহ জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com