সর্বশেষ
নরসিংদীতে ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ ‘একটা শাড়ির জন্য আদালতে আসব, এটা কাম্য নয়’ মালয়েশিয়ায় বজ্রপাতে কসবার যুবকের মৃত্যু শিশু মাহিদা ধর্ষণ-হত্যা: জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন ব্রাহ্মণবাড়িয়ায় মামলা ও আসামি গ্রেপ্তার নিয়ে আদালতে তোলপাড় ইব্রাহিমি মসজিদে বেন-গভির, ফিলিস্তিনিদের ওপর কড়াকড়ি মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২৭ হাজার টাকা জরিমানা ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শিক্ষা সহযোগিতার সম্ভাবনা তুলে ধরলেন শামা ওবায়েদ নবীনগরের ঐতিহাসিক মঠ ধ্বংসের মুখে গাইবান্ধায় অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে জরিমানা

শিশু মাহিদা ধর্ষণ-হত্যা: জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৬ | ৩:৩৪ পিএম

শিশু মাহিদা ধর্ষণ-হত্যা: জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আন্দিদিল গ্রামে ৭ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেফতার তার চাচা জাহিদুলের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় আন্দিদিল গ্রামবাসীর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা জামায়াতের আমির মোবারক হোসেন আকন্দ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মফিজুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাই, নিহতের মা মনিরা আক্তার, চাচা মো. সজিবসহ অনেকে।

বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাছাত্রী ও ৭ বছরের শিশু মাহিদাকে ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন ঘটনা যেন আর কোনো পরিবারকে দেখতে না হয়, সে জন্য শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

বক্তারা মাহিদা হত্যার ঘটনায় অভিযুক্ত জাহিদুলের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে জাহিদুল পানি খাওয়ানোর কথা বলে মাহিদাকে একটি বসতঘরে ডেকে নিয়ে যায়। সেখানে তাকে জোরপূর্বক ধর্ষণের পর বালিশ চাপা দিয়ে হত্যা করা হয়।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com