সর্বশেষ
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজশিক্ষক, গণপিটুনির পর বরখাস্ত ফেনীতে ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ কিট, দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮, বাড়ছে হতাহতের সংখ্যা ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প বাংলাদেশ সীমান্তঘেঁষা রাখাইনে বিমান হামলা, নিহত ৫০; জাতিসংঘের উদ্বেগ কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ ফেনীর পথে প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | ১১:৫৬ এএম

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ভিত্তিক লেনদেন আরও বিস্তৃত করার উদ্যোগ নিয়েছে সরকার। কিউআর কোডের মাধ্যমে লেনদেনে কোনো ধরনের ফি বা চার্জ দিতে হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার রাজধানীর বনানী কাঁচাবাজারে বাংলা কিউআর কোড ব্যবহার করে পণ্য কেনাকাটার উদ্বোধন ও কিউআর কোডভিত্তিক লেনদেন পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সরকারের উদ্যোগের আওতায় কিউআর কোডের মাধ্যমে যেকোনো লেনদেন সম্পূর্ণ বিনামূল্যে করা যাবে। এজন্য কোনো বাড়তি চার্জ বা ফি দিতে হবে না।

তিনি বলেন, ফুচকা বিক্রেতা, রিকশাচালক, ক্ষুদ্র ব্যবসায়ীসহ সমাজের সর্বস্তরের মানুষকে কিউআর কোডভিত্তিক ডিজিটাল আর্থিক সেবার আওতায় আনা হবে। এতে সাধারণ মানুষ থেকে শুরু করে ফুটপাতের বিক্রেতা ও ছোট ব্যবসায়ীরা যেকোনো ব্যাংক বা সেবা প্রদানকারীর হিসাবে সহজেই কিউআর কোডের মাধ্যমে টাকা গ্রহণ করতে পারবেন।

এর ফলে নগদ টাকা বহনের প্রয়োজন কমবে এবং লেনদেন আরও সহজ ও দ্রুত হবে বলে জানান তিনি।

অর্থমন্ত্রী বলেন, প্রাথমিক পর্যায়ে কিছু কারিগরি চ্যালেঞ্জ বা সাময়িক সমস্যা দেখা দিতে পারে। তবে এসব সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। বিশ্বের বহু উন্নত ও দ্রুত বর্ধনশীল অর্থনীতিতে ক্যাশলেস লেনদেন ইতোমধ্যে সহজ ও নিরাপদ ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংকও আন্তর্জাতিক এই চর্চাকে দেশে সর্বজনীন করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

দেশের সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের কোনো দ্বিধা ছাড়াই ক্যাশলেস ও নিরাপদ অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলার সরকারি উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com