সর্বশেষ
জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় কলেজশিক্ষক, গণপিটুনির পর বরখাস্ত ফেনীতে ‘মহুরী-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ডেঙ্গু মোকাবিলায় যুক্তরাষ্ট্রের ৫ লাখ কিট, দ্রুত দেশজুড়ে বিতরণের নির্দেশ গাজায় ইসরাইলি হামলায় সাংবাদিকসহ নিহত ৮, বাড়ছে হতাহতের সংখ্যা ইসরাইলগামী বিমানে ছুরিকাহত ভারতীয় পাইলটকে ‘নায়ক’ বললেন ট্রাম্প বাংলাদেশ সীমান্তঘেঁষা রাখাইনে বিমান হামলা, নিহত ৫০; জাতিসংঘের উদ্বেগ কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ ফেনীর পথে প্রধানমন্ত্রী, যেসব কর্মসূচিতে অংশ নেবেন

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৬ | ৪:০১ পিএম

জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, ছয় আরোহীর সবাই নিহত

জিম্বাবুয়ের মারোন্দেরা জেলার একটি গ্রামীণ এলাকায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয় আরোহীর সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় উদ্ধারকারী দল।

দেশটির পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটিতে চার যাত্রী ও দুই ক্রু সদস্য ছিলেন। যাত্রীদের মধ্যে দেশটির একজন প্রভাবশালী ব্যবসায়ীও ছিলেন।

সরকারের মুখপাত্র নিক মাংগোয়ানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী হেলিকপ্টারটির কোনো আরোহীই বেঁচে নেই।

তবে নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। দুর্ঘটনার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: আরব নিউজ

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com