সর্বশেষ
চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের প্রস্তুতি, ককটেল বিস্ফোরণে আহত ২ চীনের রপ্তানি স্থগিত, মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা বাড়ানোর খবরে তেলের দাম ঊর্ধ্বমুখী টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার ময়মনসিংহে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৭ মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর গুলশানে সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা হুতিদের ৪ ড্রোন ও ২ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ধ্বংস করল সৌদি উদ্ভাবন ও দক্ষতার সমন্বয়ে উৎপাদনশীলতা বাড়াতে হবে: শিল্প সচিব সিঙ্গাপুরকে হারিয়ে এশিয়ান গেমসে নবম বাংলাদেশের মেয়েরা অস্ত্রের ঘাটতি মেটাতে ২৪.৪ বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র চুক্তি যুক্তরাষ্ট্রের

মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ০২ অক্টোবর ২০২৬ | ১২:২০ পিএম

মধ্যরাতে মদ্যপ পরিচালকের অদ্ভুত আবদার, তিক্ত অভিজ্ঞতা জানালেন স্বরা ভাস্কর

বলিউড অভিনেত্রী স্বরা ভাস্কর ক্যারিয়ারের শুরুর দিকে এক পরিচালকের অশালীন আচরণের মুখোমুখি হয়েছিলেন। এমনকি তাকে দেখেই ‘আপত্তিকর’ প্রস্তাব দিয়েছিলেন ওই পরিচালক। তবে প্রস্তাবটি সরাসরি প্রত্যাখ্যান করে তাকে বিদায় করে দেন অভিনেত্রী।

সম্প্রতি ‘রাইজ অ্যান্ড ফল’ সিজন ২-এর মঞ্চে নিজের সেই তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেন স্বরা ভাস্কর। অভিনেত্রী জানান, ক্যারিয়ারের শুরুর দিকে ঘটে যাওয়া ওই ঘটনা তাকে মানসিকভাবে বেশ ধাক্কা দিয়েছিল।

স্বরা বলেন, ‘তনু ওয়েডস মনু’ সিনেমার সাফল্যের পর একটি বড় বাজেটের ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন তিনি। সিনেমাটির কাজ চলাকালে পরিচালকের আচরণে আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী।

তিনি জানান, একদিন একটি রোমান্টিক দৃশ্যের রিহার্সালের কথা বলে তাকে একাই ডেকে পাঠান পরিচালক। শুধু তা-ই নয়, ব্যক্তিগতভাবে মেসেজ পাঠানো এবং কবিতা পাঠানোর মতো কাজও করেছিলেন তিনি।

স্বরা ভাস্করের ভাষায়, “আমি আগেই জিজ্ঞেস করেছিলাম—রিহার্সালের সময় আর কারা থাকবেন? তখন পরিচালক বলেন, ‘তুমি আর আমি, আমরা দুজনই আলোচনা করব।’ আমি বলেছিলাম—না। আপনি অভিনেতা এবং ক্যামেরাপারসনকে ডেকে নেন। যদি রিহার্সাল হয়, তবে সবারই সেটা করা উচিত। আমরা একা কেন রিহার্সাল করব?”

অভিনেত্রী আরও জানান, পরে গেস্ট হাউসে গিয়ে তিনি দেখতে পান, পরিচালক ও চিত্রগ্রাহক বসে মদপান করছেন। সে সময় চিত্রনাট্য পড়ে কোনোমতে সেখান থেকে বের হয়ে নিজের ঘরে চলে যান তিনি।

তবে সেখানেই শেষ হয়নি ঘটনা।

স্বরা বলেন, মাঝরাতে ওই পরিচালক তার ঘরের দরজায় কড়া নাড়তে শুরু করেন। পরিস্থিতি এতটাই ভয়ানক হয়ে উঠেছিল যে, তার মনে হয়েছিল পরিচালক হয়তো দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়বেন।

শেষ পর্যন্ত দরজা খুলতে বাধ্য হন তিনি। এরপর মদ্যপ অবস্থায় পরিচালক তাকে অদ্ভুত এক আবদার করে বসেন—“আমি কি তোমাকে জড়িয়ে ধরতে পারি?”

পরিচালকের এমন আচরণে স্বরা ভাস্কর যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন, সেটি ক্যারিয়ারের শুরুর দিকের অন্যতম তিক্ত অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন অভিনেত্রী।

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com