সর্বশেষ
গাজীপুরে আবাসিক গ্যাসে হোটেল-রেস্তোরাঁয় রান্না, জরিমানা ৩ লাখ ২৫ হাজার টাকা ৫০ লাখ টাকা চাঁদা দাবি, সিগারেট লুট: চট্টগ্রামের মামলার প্রধান আসামি ব্রাহ্মণবাড়িয়ায় গ্রেফতার ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ৩২; ‘ঘৃণ্য হামলা’ বললেন জেলেনস্কি ইউরোপীয় পার্লামেন্টে ট্রাম্পের ৮.৫ ফুটের নগ্ন সোনালি ভাস্কর্য যুক্তরাষ্ট্রে বিদেশি শিক্ষার্থীদের কাজের অনুমতিতে ৭০ হাজার ডলার ফি! ভারতের কাছ থেকে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘আমি কোথায়? আপনি কে?’—দুই দফা মৃত্যুদণ্ডের পর জ্ঞান ফিরতেই ক্রিস্টার প্রশ্ন হিজবুল্লাহকে ২০০ মিলিয়ন ডলার সহায়তা দিল ইরান, দাবি রয়টার্সের মিথ্যা ধর্ষণচেষ্টা মামলা, দম্পতির ৩ বছর করে সশ্রম কারাদণ্ড যুক্তরাষ্ট্রের পোশাক বাজারে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ

উন্নত জাতি গড়তে শিক্ষায় অবহেলা নয়, শিক্ষকরাই শক্তির মূল ভিত্তি: মঈন খান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৬ | ১১:৫৪ এএম

উন্নত জাতি গড়তে শিক্ষায় অবহেলা নয়, শিক্ষকরাই শক্তির মূল ভিত্তি: মঈন খান

দেশকে উন্নত ও শক্তিশালী জাতি হিসেবে গড়ে তুলতে শিক্ষাব্যবস্থার প্রতি কোনো ধরনের অবহেলা করা যাবে না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে নরসিংদীর পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, অনেকেই মনে করেন আধুনিক অস্ত্র ও সামরিক শক্তির কারণেই যুক্তরাষ্ট্র বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ। তবে বাস্তবে দেশটির শক্তির অন্যতম প্রধান ভিত্তি হলো উন্নত শিক্ষাব্যবস্থা। শিক্ষাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার কারণেই দেশটি বিশ্বে নেতৃত্বের অবস্থানে পৌঁছেছে।

তিনি বলেন, একটি দেশকে শক্তিশালী ও উন্নত পর্যায়ে নিয়ে যেতে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। তরুণ প্রজন্মকে সঠিক শিক্ষা ও দিকনির্দেশনা দিয়ে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে শিক্ষকদের বড় দায়িত্ব রয়েছে।

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করার দায়িত্ব শিক্ষকদের। এই দায়িত্বকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি শিক্ষকদের প্রতি আহ্বান জানান।

পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খান ফাউন্ডেশন ও দি মিলেনিয়াম ইউনিভার্সিটির চেয়ারপারসন অ্যাডভোকেট রোখসানা খন্দকার।

এ ছাড়া বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক তোফাজ্জল হোসেন মাস্টার, পলাশ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সুলতান উদ্দিনসহ শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com