সর্বশেষ
আলাদিনের চেরাগ বিএডিসির উপ-সহকারী পরিচালকের ঘরে ! নুন আনতে পান্তা ফুরানো সেই দেলোয়ার এখন শতকোটি টাকার মালিক! ভেনেজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিত ট্রাম্পের মুরাদনগর হাসপাতালে মন্ত্রীর আকস্মিক পরিদর্শন, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা জানুয়ারি থেকে স্থানীয় সরকার নির্বাচন, অবাধ ও নিরপেক্ষ ভোটের আশ্বাস প্রতিমন্ত্রীর বিজয়নগরে কিশোরীকে উত্ত্যক্তের প্রতিবাদে সংঘর্ষ, আহত ১০; ৫ বাড়িতে ভাঙচুর-লুটপাটের অভিযোগ গাজীপুরে বাবাকে হত্যার পর আত্মগোপনে, প্রতিবেশীর বাড়ি থেকে ছেলে আটক সৌদি আরবের তেল শোধনাগারে হামলার দাবি, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগমের ইন্তেকাল সমৃদ্ধ ভবিষ্যৎ গড়তে ঢাকা-টোকিও সম্পর্ক জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর শনিবার এইচএসসির ফল প্রকাশ, অনলাইনে ও এসএমএসে জানবেন যেভাবে

আন্তর্জাতিক মহলের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের জরুরি বার্তা

কূটনৈতিক প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৬ | ১:২৭ পিএম

আন্তর্জাতিক মহলের প্রতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের জরুরি বার্তা

ছবি : সংগৃহীত

বিশ্বব্যাপী মানবিক সংকট মোকাবিলা এবং শান্তি প্রতিষ্ঠায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ। নিউইয়র্ক স্থানীয় সময় বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের (ইকোসক) হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স সেগমেন্টে এই আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি মানবিক নীতি ও মূল্যবোধের প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ দুর্যোগ প্রস্তুতি, সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করছে। বিশেষ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে বাংলাদেশ ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। মানবিক সংকট প্রশমনে বিশ্বনেতাদের কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর তিনি জোর দেন।

শান্তি ও নিরাপত্তা রক্ষায় নারীদের অনন্য অবদানের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, শান্তি প্রতিষ্ঠা ও সংঘাত পরবর্তী পুনর্গঠনে নারীদের ভূমিকা অপরিহার্য। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশি নারী সদস্যদের পেশাদারিত্ব ও নেতৃত্বের প্রশংসা করেন। বিশ্বব্যাপী শান্তি বজায় রাখতে সব ক্ষেত্রে নারীদের আরও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সংঘাতপূর্ণ অঞ্চলে নারী ও শিশুদের মানবিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ ইসলাম। তিনি ক্রমবর্ধমান মানবিক অর্থায়নের ঘাটতি মেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান। একই সঙ্গে, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং মিয়ানমারে তাদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনে আন্তর্জাতিক সহযোগিতা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

উল্লেখ্য, সফরসূচি অনুযায়ী, ১৮ জুন প্রতিমন্ত্রী ইকোসকের বিভিন্ন হাই-লেভেল প্যানেল ডিসকাশনে অংশ নিচ্ছেন। এছাড়া জাতিসংঘ সদর দপ্তরে ইউএন উইমেনের নির্বাহী পরিচালক সিমা বাহাউসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন তিনি।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com