সর্বশেষ
ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের কঠোর সমালোচনায় আনোয়ার ইব্রাহিম গাজীপুরে দুই মাদরাসাছাত্রকে গরম খুন্তির ছ্যাঁকা, ৩ শিক্ষক গ্রেপ্তার নৌকা বাইচ ঘিরে দর্শনার্থীদের ঢল ল্যাব থেকে বাজারে উদ্ভাবন, আহ্বান প্রধানমন্ত্রীর লংমার্চে গ্যাস-বিদ্যুৎ সমস্যার সমাধান হলে আমরাই আগে আয়োজন করতাম: প্রধানমন্ত্রী হরমুজের পর বাব-আল মান্দেবেও হুথিদের পাশে ইরানের শত শত আইআরজিসি কর্মকর্তা আগামী বছর পদ্মা ব্যারেজের নির্মাণকাজ উদ্বোধন: পানিসম্পদমন্ত্রী হুতিদের দমাতে সৌদিতে শতাধিক মার্কিন সামরিক উপদেষ্টা মধ্যপ্রাচ্যে নৌপথে অস্থিরতা, তেলের দাম ছাড়াল ১০৮ ডলার কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা

প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কেলসি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১১ জুলাই ২০২৬ | ১২:৪০ পিএম

প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে বিশ্বরেকর্ড গড়লেন কেলসি

ছবি : সংগৃহীত

একাই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন মার্কিন নাগরিক কেলসি ফেন্ডলার। তিনি প্রথম কোনো মার্কিন নারী হিসেবে কোনো ধরনের সহায়তা ছাড়াই এককভাবে এই যাত্রা সম্পন্ন করেছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়া থেকে হাওয়াই পর্যন্ত প্রায় ২ হাজার ৪০০ মাইলের এই দীর্ঘ সমুদ্রযাত্রা তিনি একাই শেষ করেন।

গত ২১ মে ক্যালিফোর্নিয়ার মন্টেরি থেকে ২১ ফুট দীর্ঘ একটি নৌকায় যাত্রা শুরু করেন ফেন্ডলার। টানা ৪৩ দিন ১৭ ঘণ্টা ৫৫ মিনিট ভ্রমণের পর তিনি ৩ জুলাই রাতে হাওয়াই উপকূলে পৌঁছান।

এই কৃতিত্বের মাধ্যমে তিনি নারীদের আগের ৮৬ দিনের রেকর্ড ভেঙেছেন। একই সঙ্গে এই রুটে পুরুষদের দ্রুততম ৫২ দিনের রেকর্ডও অতিক্রম করে সবচেয়ে কম সময়ে প্রশান্ত মহাসাগর পাড়ি দেওয়ার নতুন ইতিহাস গড়েছেন।

এ ছাড়া এই রুট এককভাবে সফলভাবে অতিক্রম করা সর্বকনিষ্ঠ নারীও এখন কেলসি ফেন্ডলার।

তথ্যসূত্র : সামা টিভি

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com