সর্বশেষ
অবৈধ টয়লেট্রিজ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগে গ্রেপ্তার ১ নওগাঁয় সুগন্ধি চাল মজুতের অভিযোগে দুই রাইস মিলকে জরিমানা নদীতে গোসলে নেমে দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী নিখোঁজ, চলছে উদ্ধার অভিযান গুজব প্রতিরোধে এফবিআইয়ের সহযোগিতা চাইলেন আইজিপি রাজবাড়ীতে বাস-মাহিন্দ্র সংঘর্ষে চালক নিহত, একই পরিবারের চারজনসহ আহত ৫ নির্মল সেনের ৯৬তম জন্মবার্ষিকী স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিকের বাড়িতে বিষের বোতল হাতে তরুণীর অনশন ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ দুদক , ডিবি পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি, চক্রের মূলহোতা কথিত সাংবাদিক আশিক ও রশিদ চক্রকে আইনের আওতায় আনার দাবি

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৩ অগাস্ট ২০২৬ | ১১:৫৭ এএম

ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪১৯, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গত ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিভিন্ন থানায় ৭১টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে সর্বোচ্চ ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা (ডিবি) বিভাগে ৯ জন রয়েছেন।

অভিযান চলাকালে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার, নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা, ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে এসব গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com