সর্বশেষ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হলো, প্লাবিত রাঙামাটির বিভিন্ন এলাকা নিলামে উঠছে ডায়ানার সেই ‘রিভেঞ্জ ড্রেস’, দাম উঠতে পারে ৩ লাখ ডলার শচীনের রেকর্ড ভাঙার পথে জো রুট, কতটা দূরে ইংলিশ তারকা? কুষ্টিয়ায় পদ্মার পানি বাড়ছে, নিম্নাঞ্চল প্লাবিত; সাপের আতঙ্কে বানভাসি মানুষ সাত বছর পর ভারতে শি জিনপিং, ব্রিকস সম্মেলনে যোগ দেবেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নূর মোহাম্মদ ও পাবনার সাঈদা শবনমের দুর্নীতির অদৃশ্য সাম্রাজ্য ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর হুতিদের থামাতে ইরানকে কড়া বার্তা পাকিস্তানের ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেওয়া হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মহাখালীতে পরিত্যক্ত সাততলা ভবনে আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

হজ কার্যক্রমে আরও ৩৮ এজেন্সিকে অনুমতি

ডেস্ক রিপোর্ট

প্রকাশ : ২৬ অগাস্ট ২০২৬ | ৫:৪৯ পিএম

হজ কার্যক্রমে আরও ৩৮ এজেন্সিকে অনুমতি

২০২৭ সালের হজ কার্যক্রমে অংশ নিতে আরও ৩৮টি হজ এজেন্সিকে অনুমতি দিয়েছে সরকার। শর্তসাপেক্ষে ষষ্ঠ পর্যায়ে প্রাথমিকভাবে যোগ্য এজেন্সির তালিকা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) ষষ্ঠ পর্যায়ের তালিকা প্রকাশ করা হয়। এর আগে পাঁচ দফায় ৬৪২টি এজেন্সিকে হজ কার্যক্রমে অংশ নেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। নতুন ৩৮টি নিয়ে অনুমোদিত এজেন্সির সংখ্যা দাঁড়াল ৬৮০টি।

মন্ত্রণালয়ের শর্ত অনুযায়ী, তালিকাভুক্ত কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া ২০২৭ হজ মৌসুমে হজযাত্রী নিবন্ধন না করলে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধনের আগে যোগ্য এজেন্সিগুলোকে পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে নির্ধারিত সময়ে গ্রুপ বা অ্যালায়েন্স গঠন করতে হবে।

সৌদি সরকারের নির্ধারিত ন্যূনতম হজযাত্রী কোটা এককভাবে বা সমন্বয়ের মাধ্যমে পূরণ করতে পারলেই কোনো এজেন্সি বা লিড এজেন্সি সৌদি আরবে হজযাত্রী পাঠাতে পারবে।

ই-হজ সিস্টেমে ঘোষিত প্যাকেজ অনুযায়ী হজযাত্রী নিবন্ধন করতে হবে। এই প্যাকেজই হজযাত্রী ও এজেন্সির মধ্যে চুক্তিপত্র হিসেবে বিবেচিত হবে। এতে সৌদি আরবে প্রদেয় সেবা, অবস্থানকাল, হোটেলের দূরত্ব ও প্যাকেজের মূল্য উল্লেখ করা বাধ্যতামূলক।

প্রতিটি এজেন্সিকে ন্যূনতম ৪৪ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। প্রতি ৪৪ জনের জন্য আরবি ভাষায় দক্ষ, তথ্যপ্রযুক্তিতে পারদর্শী ও হজ পরিচালনায় অভিজ্ঞ একজন গাইড নিয়োগ দিতে হবে। ই-হজ সিস্টেমে গাইডের পাসপোর্ট ও হজ পরিচালনার অভিজ্ঞতার তথ্যও দিতে হবে।

এ ছাড়া অনিবন্ধিত কোনো ব্যক্তিকে হজযাত্রী হিসেবে সৌদি আরবে নেওয়া যাবে না। এমন উদ্যোগ নিলে কারণ দর্শানোর সুযোগ ছাড়াই এজেন্সির লাইসেন্স বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

যোগ্য তালিকায় থাকা কোনো এজেন্সির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়ে শাস্তি হলে তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে।

২০২৭ সালের জুন পর্যন্ত লাইসেন্স নবায়নের শর্তে এজেন্সিগুলোকে যোগ্য তালিকায় রাখা হয়েছে। যেসব এজেন্সির লাইসেন্সের মেয়াদ আগামী বছরের জুনের মধ্যে শেষ হবে, তাদের নির্ধারিত সময়ে নবায়নের আবেদন করতে হবে।

এ ছাড়া প্রতিটি এজেন্সিকে হালনাগাদ হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স, ট্রেড লাইসেন্স ও আয়কর সনদ জমা দিয়ে ঢাকা হজ অফিসের পরিচালকের সঙ্গে চুক্তি স্বাক্ষর করতে হবে।

যোগ্য তালিকাভুক্ত এজেন্সি ছাড়া অন্য সব এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকবে। পরবর্তীতে যোগ্য তালিকায় অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট এজেন্সির প্রাক-নিবন্ধন কার্যক্রম চালু করা হবে।

এ বিভাগের সর্বাধিক পঠিত

Default Advertisement

© 2026 Times of Asia 24 কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

Design and Development by : webnewsdesign.com